বিরাট কাজের চাপ বলায় সত্যিই কি চাকরি গিয়েছে ১০০জনের? মুখ খুলল ইয়েসম্যাডাম
ইয়েসম্যাডাম, নয়ডার একটা স্যালন হোম সার্ভিস স্টার্ট আপ। তারা মানসিক স্বাস্থ্য সম্পর্কে একটা প্রচার চালিয়েছিল। আর সেই প্রচারকে ঘিরেই শুরু হয়েছিল বিতর্ক। আসলে যেটা বলা হয়েছিল যে কোম্পানি একটা সার্ভে করেছিল তারপর তারা অন্তত ১০০জনকে ছাঁটাই করে দেয়।এরপরই এনিয়ে বিতর্ক দানা বাঁধে। তবে সংস্থার সিইও মায়াঙ্ক আর্য একটি ভিডিয়ো প্রকাশ করেছেন। সেখানে দাবি করা হচ্ছে একটা ভুলবোঝাবুঝি হয়ে গিয়েছিল। কিন্তু অভিপ্রায়টা ভুল ছিল না। আসলেএকটি রিপোর্ট সামনে এসেছিল সম্প্রতি। সেখানে দেখা গিয়েছিল যে কোম্পানি মানসিক স্বাস্থ্য সম্পর্কিত একটি সার্ভে…


