Tatanagar Railways Station: রেলকর্মীর তত্পরতায় ‘নবজন্ম’ যাত্রীর! টাটানগর স্টেশনে হাড়হিম করা দৃশ্য..
অয়ন ঘোষাল: ফের রেলপথে বিপত্তি। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপদে এক যাত্রী! রেলকর্মীর তত্পরতায় কোনওরকমে প্রাণে বেঁচে গেলেন তিনি। টাটানগর স্টেশনে হাড়হিম করা সেই দৃশ্য ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। রেল সূত্রে খবর, ঘড়িতে তখন সকাল ৬টা বেজে ১৫ মিনিট। খড়গপুর ডিভিশনের টাটানগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে স্টিল এক্সপ্রেসে। গতি বাড়ছে ধীরে ধীরে। হঠাত্-ই প্ল্যাটফর্মে এসে হাজির হন এক যাত্রী। এরপর যখন চলন্ত ট্রেনের কামরায় উঠতে যান, তখন ভারসাম্য হারান তিনি। পা পিছলে পড়ে যায় ট্রেন ও…









