Honour Killing: অনার কিলিং! অন্য বর্ণে বিয়ে, পুলিস বোনকে খুন ভাইয়ের…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তেলেঙ্গানার মহিলা কনস্টেবলকে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। অনার কিলিং বলে প্রাথমিক তদন্তের পর মনে করছে পুলিস। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলার রাইপোল গ্রামে। এই ঘটনায় ওই মহিলা কনস্টেবলের ভাই পরমেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত ভাই পলাতক। জানা গিয়েছে, তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলার রাইপোল গ্রামের বাসিন্দা ছিলেন নিহত মহিলা কনস্টেবল নাগামণি। হায়াথনগর থানায় কর্মরত ছিলেন। দিন পনেরো আগে তিনি শ্রীকান্ত নামে এক যুবককে বিয়ে করেছিলেন। যুবক অন্য বর্ণের হওয়ায় ওই কনস্টেবলের পরিবার বিয়েতে…










