চারিদিকে ধ্বংসস্তূপ, লাশের সারি, মায়ানমার-তাইল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৬০০-র বেশি !
নয়াদিল্লি : চারিদিকে ধ্বংসস্তূপ । লাশের সারি। সময় যত গড়াচ্ছে তত বাড়ছে মৃতের সংখ্যা। শুধু মায়ানমারেই ভূমিকম্পের কারণে প্রাণ গেছে ১৬৪৪ জনের। শনিবার সন্ধের তথ্য অনুযায়ী, মায়ানমার ও তাইল্যান্ডে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬০০। শনিবার সকালেই মায়ানমারের জুন্টা সরকার বিবৃতি দিয়ে জানিয়েছিল, মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রথমে একটা তীব্র ঝাঁকুনি। আতঙ্ক কাটতে না কাটতে, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ঘরবাড়ি। ভেঙে পড়ল ব্রিজ। হুড়মুড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত হল নির্মীয়মাণ বহুতল। হোটেল, বহুতলের সুইমিং পুল থেকে চলকে পড়ল জল। ফেটে চৌচির…










