বন্যপ্রাণী সংরক্ষণে একাধিক বার্তা PMর, এল AI থেকে এশিয়াটিস সিংহ-শুমারি প্রসঙ্গ
জঙ্গলের ভিতর শুয়ে রয়েছে ‘বনের রাজা’রা। মায়ের গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে তার শাবকেরা। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে-তে গুজরাটের গির জাতীয় উদ্যানে এমনই দৃশ্যের সাক্ষী থেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরেই বন্যপ্রাণী সংরক্ষণে এশিয়াটিক সিংহ-শুমারি সহ ৯টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তিন দিনের গুজরাট সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এরমধ্যেই সিংহ সদন থেকে কয়েকজন মন্ত্রী এবং বন বিভাগের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে সোমবার সকাল হতেই জঙ্গল সাফারিতে রওনা দেন মোদী। জানা গিয়েছে, সাফারির পর গির বন্যপ্রাণী অভয়ারণ্যের সদর দফতর সাসান গিরে জাতীয় বন্যপ্রাণী বোর্ডের সপ্তম বৈঠকে সভাপতিত্ব করেন…










