হোটেলের সিসিটিভি ফুটেজে দম্পতির উপস্থিতি! মেঘালয়কাণ্ডে রহস্য বাড়ছে
বিয়ের পর মেঘলায়ে মধুচন্দ্রিমায় গিয়ে ভয়ঙ্কর পরিণতি হয়েছে মধ্যপ্রদেশের দম্পতির।নববধূকে নিয়ে আর ঘরে ফেরা হল না ইন্দোরের যুবক রাজা রঘুবংশীর। নিখোঁজের ১১ দিন পর এক পাহাড়ি খাদ থেকে উদ্ধার হয় রাজার ক্ষতবিক্ষত দেহ। তবে এখনও খোঁজ মেলেনি তাঁর স্ত্রী সোনমের। এরমধ্যেই ইন্দোরের দম্পতির সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। যা রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, শিলংয়ে ওই দম্পতি হোটেলে একসঙ্গে খোঁজখবর নিচ্ছেন। ভিডিওতে, সোনম, যিনি ১৪ দিন ধরে নিখোঁজ তাঁর স্বামীর সঙ্গে রেজিস্ট্রি বইটি সামনে রেখে কথা…










