IAF Air Strip: টানা ৩ যুদ্ধে ব্যবহার করেছিল IAF, মা-ছেলে বিক্রি করে দিল আস্ত বায়ুসেনা ঘাঁটি!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টানা ৩টি যুদ্ধে ব্যবহার হয়েছিল পঞ্জাবের এই বায়ুসেনা ঘাঁটি। সেই বায়ুসেনা ঘাঁটি বেচে দিল মা-ছেলে। শেষপর্য়ন্ত তার রক্ষা করেছেন এক অবসরপ্রাপ্ত রেভিনিউ অফিসার। নথি জাল করে সালে ওই বায়ুসেনা ঘাঁটি বিক্রি করে দেন মা ও ছেলে। বায়ুসেনা ঘাঁটিটি ব্যবহার হয়েছিল ১৯৬২, ১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধে। প্রায় তিন দশক পর নথি জাল করে ওই ঘাঁটি বিক্রি করে দেওয়ার জন্য এফআইআর হয়েছে ঊষা আনসাল ও তার ছেলে নবীনে বিরুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত পাক সীমান্ত…










