‘আমি কার পথে কাঁটা?’ অবসর নিয়ে প্রশ্নে মেজাজ হারালেন মহম্মদ শামি, দিলেন কড়া জবাব
মুম্বই: কখনও চোট-আঘাত । কখনও ফর্ম । জাতীয় দলে জায়গা হারিয়েছেন মহম্মদ শামি । তাঁর অবসর নিয়েও শুরু হয়ে গিয়েছে জল্পনা । অনেকের মনে হচ্ছে, হয়তো আর দেশের জার্সিতে দেখা যাবে না ডানহাতি পেসারকে । যদিও হাল ছাড়তে নারাজ শামি । দলীপ ট্রফিতে খেলবেন । ৩৪ বছর বয়সী পেসার লাগাতার ফিটনেস নিয়ে সমস্যায় পড়েছেন । ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের পর তিনি টিম ইন্ডিয়ার হয়ে মাত্র ৭টি ম্যাচ খেলেছেন । শেষবার তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেখা গিয়েছিল । এরপর এশিয়া…










