তাঁর নামে চলছে ‘মিথ্যা মামলা’? আসলে ২০ কোটি টাকা ঋণ দিয়ে আর ফেরত পাননি শিল্পা শেট্টিই!
কলকাতা: মাথার ওপর কোটি কোটি টাকা আর্থিক তছরুপের মামলা, এতদিন তা নিয়ে চুপই ছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। অবশেষে, কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ, আইনি জট সমস্ত কিছু নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। অভিযোগ করলেন, তিনি কোনও টাকা আত্মসাৎ করেননি তো বটেই বরং বিনিয়োগ করা টাকা তিনি ফেরৎ পাননি নিজেই! সদ্যই শিল্পা শেট্টির রেস্তোরাঁ ‘ব্যাস্টিয়ান’-এ তল্লাশি চালিয়েছে ইডি। খবর, তল্লাশি চলেছে অভিনেত্রীর বাড়িতেও। সম্প্রতি এই বিষয় নিয়ে মুখ খুললেন শিল্পা শেট্টি। শিল্পা শেট্টি একটি…










