Jaipur Murder: ‘আমি দুটোকেই মেরে রেখে এসেছি’, ৮ বছরের মেয়ে আর বউয়ের গলা কেটে রক্তমাখা তলোয়ার নিয়ে থানায় সুরজিত্
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:‘আমি দুজনকেই মেরে ফেলেছি’ তলোয়ার হাতে থানায় গিয়ে আত্মসমর্পণ জয়পুরের এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, সকাল ৬টা নাগাদ। পুলিস সূত্রের খবর, অভিযুক্তর নাম সুরজিত্। তিনি তার বউ, সরোজ দেবী, এবং তাদের ৮ বছরের ছোট মেয়ে, বংশিকাকে তলোয়ার দিয়ে খুন করে। হত্যাটি এতটাই নৃশংস যে দুজনেই ঘটনাস্থলে মারা যায়। ঘটনার সময়, সরোজ দেবী ঘুম থেকে সবে উঠেছিলেন আর ছোট মেয়েটি তখনও ঘুমিয়ে ছিল। হঠাত্ এমন নৃশংস ও ভয়াবহ ঘটনা সারা গ্রামে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেছে।…









