ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন আকাশ অম্বানি! সমর্থকদের কী ইঙ্গিত করলেন?
মুম্বই: সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই হার। প্লে অফের দৌড় থেকে ক্রমশ দূরে সরছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। পয়েন্ট টেবিলের নীচের দিকে রয়েছে মুম্বই। ঝুলিতে মোটে ৪ পয়েন্ট। প্লে অফে উঠতে গেলে বাকি ৭ ম্যাচের মধ্যে ৬টিতে জিততে হবে। বৃহস্পতিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে আরও চাপে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ম্যাচের মাঝপথেই হার নিশ্চিত বুঝে মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম মালিক, মুকেশ ও নীতা অম্বানির…




