বাংলাদেশ: হাসিনার ভাষার সঙ্গে বিরোধীদের বক্তব্যের মিল – ফখরুল
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বর্তমানে বিরোধী দলের কয়েকজন নেতা এমন বক্তব্য দিচ্ছেন, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভাষার সঙ্গে মিল রয়েছে। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারকে এক মুহূর্তও স্বস্তিতে থাকতে না দেওয়ার মতো বক্তব্য দেওয়া…










