কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচেও একাদশে জায়গা হয়নি বৈভব সূর্যবংশীর। ওপেনিংয়ে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা জুটিই খেলতে নেমেছিলেন। যার ফলে এই নিয়ে টানা ৬ নম্বর টি-টোয়েন্টি ম্য়াচে বেঞ্চেই বসেই ম্য়াচ দেখতে হয়েছে বৈভবকে। বৃহস্পতিবার টসের পর ভারতীয় একাদশে নাম দেখা যায়নি বৈভবের। এরপরই ক্ষোভ ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় গৌতম গম্ভীর ও অধিনায়ক শ্রেয়স আইয়ারের তীব্র সমালোচনা করেন ক্রিকেটপ্রেমীরা। চূড়ান্ত একাদশে সুযোগ না দিলে সূর্যবংশীকে কেন দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তা নিয়ে বেশ কয়েকজন সমর্থক প্রশ্ন তোলেন।…





