হাসতে কোনও বারণ নেই! প্রাণভরে হাসুন, পড়ুন দিনের সেরা ৫ জোকস

হাসতে কোনও বারণ নেই! প্রাণভরে হাসুন, পড়ুন দিনের সেরা ৫ জোকস

১। এক লোক সব সময় ক্রিকেট নিয়ে মেতে থাকে। একদিন তার স্ত্রী গোমড়া মুখে বলল—

স্ত্রী: তোমার শুধু সব সময় ক্রিকেট আর ক্রিকেট! তুমি তো বোধহয় আমাদের বিয়ের তারিখটাও বলতে পারবে না!

স্বামী: এ মা! তুমি আমাকে কী মনে কর! আমি কি এতই পাগল নাকি? আমার ঠিকই মনে আছে।

স্ত্রী: তাহলে বলো তো, কবে আমাদের বিয়ে হয়েছিল?

স্বামী: যে বার শ্রীলঙ্কার সঙ্গে ভারতের খেলায় দ্রাবিড় ৫৬ রানের মাথায় মুরলিধরনের বলে আউট হয়ে গেল, সেদিনই তো আমাদের বিয়ে হল!

২। এক রাতে বাড়িতে চোর ঢুকল। টের পেয়ে বউ বলছে—

বউ: এই তাড়াতাড়ি নিচে এসো।

বর: কেন?

বউ: একটা চোর ঘরে ঢুকেছে। হায় হায়! তোমার জন্য যে কেকটা বানিয়েছি, সেটা খেয়ে ফেলেছে! তাড়াতাড়ি এসো!

বর: এখন আমি কী করব? পুলিশ ডাকব নাকি অ্যাম্বুলেন্স ডাকব?

৩। রতনের বউ: এই লাদাখ ভ্রমণে যাওয়ার টাকা কি জোগাড় হয়েছে?

রতন: হ্যাঁ, হয়েছে তো।

রতনের বউ: তাহলে আমরা কবে রওনা হচ্ছি?

রতন: লাদাখে থাকার আর বাড়ি ফেরার টাকার জোগাড় হলেই!

৪। বস ও তার চটপটে পিএ-র মধ্যে কথোপকথোন।

বস: বল দেখি শ্যামল, বাসের কন্ডাক্টর আর ড্রাইভারের মধ্যে পার্থক্য কী?

শ্যামল: স্যর, যদি আপনি কন্ডাক্টর হন, তবে টিকিট কাটবেন না কারও, ডাইরেক্ট পকেটে ভরবেন ভাড়া!

বস: গাধা কোথাকার! আমাকে দিয়ে উদাহরণ! আর ড্রাইভার হলে?

শ্যামল: স্যর, এই ক্ষেত্রে সবার টিকিটই কাটবেন আপনি। তবে ডাইরেক্ট উপরে যাওয়ার।

৫। বান্টির মা: আমার ছেলে সায়েন্স নিয়েছে। আর মেয়ে কমার্স নিয়েছে। আপনার ছেলে-মেয়েরা কী কী নিল?

মন্টির মা: আমার ছেলে মোবাইল নিয়েছে আর মেয়ে ল্যাপটপ নিয়েছে।

(Feed Source: hindustantimes.com)