ছুটির দিনের সন্ধ্যায় হাসতে হবেই! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস

ছুটির দিনের সন্ধ্যায় হাসতে হবেই! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস

১।

মাস্টারমশাই: তা তোমার বাবা কী করেন?

ছাত্র: ফার্নিচার বিক্রি করেন?

মাস্টারমশাই: বাহ্‌, খুব ভালো। তা বিক্রি-টিক্রি হয়?

ছাত্র: হয় না মানে! ঘরের খাট ছাড়া সব বিক্রি হয়ে গিয়েছে!

২।

প্রেমিকা: তুমি আমার জন্য তাজা ফুল না এনে প্লাস্টিকের ফুল কেন এনেছ?

প্রেমিক: তাজা ফুল বেশি সময় তাজা থাকে না । তোমার জন্য পার্কে অপেক্ষা করতে করতেই ওই ফুল শুকিয়ে যায়…

৩।

মা ছেলের স্ট্যাম্প জমানোর কথা বলছে নিজের বান্ধবীর কাছে।

মা: আমার ছেলের বইতে অনেক দেশের নাম নেই। কিন্তু স্ট্যাম্প জমাতে-জমাতে সে অনেক দেশের নাম শিখে গিয়েছে এবং সে সব দেশ সম্বন্ধেও সে জানে। বল তো বাবাই, ফ্রান্স কোথায় অবস্থিত?

বাবাই: কেন পাকিস্তানের দুই পৃষ্ঠা আগে।

৪।

চোখের সমস্যার চিকিৎসার জন্য শ্যাম গিয়েছে চিকিৎসকের কাছে।

চিকিৎসক: আরে এত অল্প বয়সে আপনার চোখে ছানি পড়ল কীভাবে?

শ্যাম: বলেন কী ডাক্তারবাবু!

চিকিৎসক: এত চিন্তার কিছু নেই। এটা বংশগত রোগ।

শ্যাম: মৃত্যুও তো বংশগত। তাই বলে কি এটা নিয়েও চিন্তা করব না?

৫।

নববর্ষের রাত। গভীর রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে মাতাল অবস্থায় বাড়ি ফিরছিল শ্যামল। মাঝরাস্তায় পুলিশ তার পথ রোধ করে দাঁড়াল।

পুলিশ: কোথায় যাচ্ছেন?

শ্যামল: বক্তৃতা শুনতে।

পুলিশ: এত রাতে আপনাকে বক্তৃতা শোনাতে কে বসে আছে, শুনি?

শ্যামল: আমার স্ত্রী।

(Feed Source: hindustantimes.com)