রচনা কাছে হারলেন মৌনী! টক্কর দিতে পারলেন না মিঠুনও

রচনা কাছে হারলেন মৌনী! টক্কর দিতে পারলেন না মিঠুনও

এই সপ্তাহে রবিবারের টিআরপির নিরিখে রচনা করলেন বাজিমাত। ‘ডান্স বাংলা ডান্স’কে পিছনে ফেলে আবার সেরার সেরা ‘দিদি নম্বর ১’। আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ব্যপক নম্বর বাড়ল। আগের সপ্তাহে ৫.৫ পেয়েছিল। এবার  তা বেড়ে হয়েছে ৬.২। শুধু তাই নয় মাত্র ‘অনুরাগের ছোঁয়া’কেও দিল জোড় টক্কর।

তবে সপ্তাহের সোম থেকে শুক্রর টিআরপির অনুযায়ী নম্বর কিছুটা কমেছে। ‘দিদি নম্বর ১’-এর আগের সপ্তাহে পেয়েছিল ২.৯ নম্বর। আর এই সপ্তাহে শোয়ের ঝুলিতে ২.৮ নম্বর।

আগের সপ্তাহের মতো এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে ‘ডান্স বাংলা ডান্স’। টানা বেশ কয়েক সপ্তাহ  ‘ডান্স বাংলা ডান্স’ রচনাকে টক্কর দিতে পারছে না। তবে ব্যপক নম্বর বেড়েছে। আগের সপ্তাহে নম্বর ছিল৫.২, এই বার হয়েছে  ৫.৭ নম্বর। তবে শনি ও রবিবারের টিআরপির নিরিখে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘হরগৌরী পাইস হোটেল’কে টক্কর দিতে পারল না এই জনপ্রিয় রিয়্যালিটি শো।

এই শো-তে বিচারকের আসনে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। সঙ্গে থাকেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং মৌনী রায়।  সঙ্গে সঞ্চালকের ভূমিকায় থাকেন অঙ্কুশ হাজরা। তাছাড়াও ছিল অনেক চমক।

(Feed Source: news18.com)