AFC কাপের গ্রুপ স্টেজে কাদের বিরুদ্ধে খেলবে মোহনবাগান? কীভাবে ফাইনালে উঠতে পারে?

AFC কাপের গ্রুপ স্টেজে কাদের বিরুদ্ধে খেলবে মোহনবাগান? কীভাবে ফাইনালে উঠতে পারে?

বাংলাদেশের ঢাকা আবাহনীকে হারিয়ে এএফসি কাপের মূলপর্বের গ্রুপ পর্যায়ের টিকিট পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবার গ্রুপ পর্যায়ে চারটি দলের বিরুদ্ধে খেলবে সবুজ-মেরুন ব্রিগেড। যে গ্রুপে ভারতের একটি ক্লাব (মোহনবাগান ছাড়াও ভারতীয় ক্লাব ক্লাব), বাংলাদেশের একটি ক্লাব এবং মলদ্বীপের একটি ক্লাবও আছে। গ্রুপ পর্যায় থেকে ধাপে-ধাপে ফাইনালে উঠতে হবে। ফাইনালে জিতলে এএফসি কাপ চ্যাম্পিয়নের তকমা মিলবে। গ্রুপ পর্যায়ে মোহনবাগান কোন কোন দলের বিরুদ্ধে খেলবে এবং এএফসি কাপের ফাইনালে উঠবে, তা দেখে নিন –

এএফপি কাপের গ্রুপ পর্যায়ের গ্রুপবিন্যাস

২০২৩-২৪ সালের এএফসি কাপে মোট ৩৬টি দল অংশগ্রহণ করবে। জোনের ভিত্তিতে মোট ন’টি গ্রুপ তৈরি করা হবে। প্রতিটি গ্রুপে চারটি দল থাকবে। সরাসরি গ্রুপ পর্যায়ের টিকিট পায় ২৯টি ক্লাব (এএফসি ক্লাব কম্পিটিশন র‍্যাঙ্কিং ২০২১ অনুযায়ী)। প্রিলিমিনারি এবং প্লে-অফ পর্যায়ের মাধ্যমে বাকি সাতটি ক্লাব মূলপর্বে যোগ দিচ্ছে।

১) গ্রুপ ‘এ’, ‘বি’, ‘সি’: ওয়েস্ট জোন।

২) গ্রুপ ‘ডি’: সাউথ জোন।

৩) গ্রুপ ‘ই’: সেন্ট্রাল জোন।

৪) গ্রুপ ‘এফ’, ‘জি’, ‘এইচ’: আসিয়ান জোন।

৫) গ্রুপ ‘আই’: ইস্ট জোন।

ওয়েস্ট জোন এবং আসিয়ান জোনের যে যে গ্রুপ আছে, সেগুলিতে একই ‘মেম্বার অ্যাসোসিয়েশন’-র দুটি দল থাকবে না। ওই দুটি জোনের ক্লাবগুলিকে চারটি পটে রাখা হবে (ড্র হবে ২৪ অগস্ট)। বাকি তিনটি জোনের জন্য কোনও ড্রয়ের প্রয়োজন হবে না। যে গ্রুপগুলিতে এএফসি ক্লাব কম্পিটিশন র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ক্লাবগুলিকে রাখা হবে। অর্থাৎ সাউথ জোনের (গ্রুপ ‘ডি’) দলগুলির ক্ষেত্রে কোনও ড্র করা হবে না। যে সাউথ জোনে আছে মোহনবাগান।

এএফসি কাপের সাউথ জোনে কোন কোন ক্লাব আছে?

ওড়িশা এফসি (ভারত), বসুন্ধরা কিংস (বাংলাদেশ), মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব (মলদ্বীপ) এবং মোহনবাগান সুপার জায়ান্ট (ভারত)।

মোহনবাগানের পরবর্তী লক্ষ্য কী হবে?

পরবর্তী পর্যায়ে যেতে গেলে মোহনবাগানকে গ্রুপ ‘ডি’-র শীর্ষে থাকতে হবে। তাহলে ইন্টার-জোনাল সেমিফাইনালের টিকিট মিলবে। যে পর্যায়ে গ্রুপ ‘ই’ এবং গ্রুপ ‘আই’-র শীর্ষে থাকা দল উঠবে। সঙ্গে আসিয়ান জোনের জয়ী দল সেমিফাইনালের টিকিট পাবে। দুটি সেমিফাইনাল ম্যাচের জন্য ড্র হবে। তারপর ইন্টার-জোনাল সেমিফাইনালে যে দুটি দল জিতবে, সেই দুটি দল ইন্টার-জোনাল ফাইনালে খেলবে। সেই ফাইনালের জয়ী দল এএফসি কাপের ফাইনালের টিকিট পাবে। ফাইনালে খেলবে ওয়েস্ট জোনাল ফাইনালের জয়ী দলের সঙ্গে। যে ম্যাচটি হবে ২০২৪ সালের ৫ মে।

(Feed Source: hindustantimes.com)