গদর-২ সাফল্যের মাঝেই ‘দেওল’ পরিবারে শোকের ছায়া, কাছের মানুষকে হারালেন ববি

গদর-২ সাফল্যের মাঝেই ‘দেওল’ পরিবারে শোকের ছায়া, কাছের মানুষকে হারালেন ববি

গদর-২ সাফল্যের মাঝেই ‘দেওল’ পরিবারে খারাপ খবর। প্রয়াত ববি দেওলের শাশুড়িমা মার্লেন আহুজার। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মার্লেন আহুজা, ৩ সেপ্টেম্বর সন্ধ্যেয় সেই অসুস্থতার কারণেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অনেকেই হয়ত জানেন না, ববি দেওল তানিয়া আহুজাকে বিয়ে করেছেন, যিনি মঞ্চে তানিয়া দেওল নামেই পরিচিত। তানিয়া দেওল কোটিপতি ব্যাঙ্কার,, প্রয়াত দেবেন্দ্র আহুজা ও তাঁর স্ত্রী মার্লেন আহুজার মেয়ে। যিনি সেঞ্চুরিয়ান ব্যাংকের প্রতিষ্ঠাতা ছিলেন এবং 20th Century Finance Company-র এমডিও ছিলেন।

প্রয়াত ববি দেওলের শাশুড়িমা

এদিকে শনিবার, ১ সেপ্টেম্বর, ববি দেওল এবং তাঁর পুরো পরিবার ভাই সানি দেওলের গদর 2-র সাকসেস পার্টিতে ব্যস্ত ছিলেন। গুরুতর অসুস্থতার কারণেই সেদিন মার্লেন আহুজা সেই পার্টিতে যোগ দিতে পারেননি। জানা যাচ্ছে, মার্লেন মৃত্যুতে গোটা দেওল পরিবারই বিধ্বস্ত।

জানা যাচ্ছে, মেয়ে তানিয়া ছাড়াও মার্লিন আহুজার আরও দুই সন্তান রয়েছেন, ছেলে বিক্রম আহুজা ও আরও এক মেয়ে মুণিশা আহুজা।
(Feed Source: hindustantimes.com)