
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতে এসে পাকিস্তানের শিল্পীদের উপর একসময় নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। তবে এখন সেই নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। সম্প্রতি শোনা যায় যে আবারও ভারতে ছবির শ্যুটিং করবেন ফাওয়াদ খান (Fawad Khan)। সেই খবরের মাঝেই একটি ছবি ঘিরে চর্চা তুঙ্গে।
ছবিতে দেখা যায় ঘাসের ওপরে শুয়ে আছেন পাকিস্তানি হার্টথ্রব অভিনেতা ফাওয়াদ খান। তার বুকের ওপরে মাথা রেখে শুয়ে আছেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর। ভারতীয় লেখক-পরিচালক আরতি এস বাগদি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবি প্রকাশ করেছেন। সেই ছবিতে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় ভারত-পাকিস্তানের দুই তারকাকে।
ভারতে এসে পাকিস্তানের শিল্পীদের উপর একসময় নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। এর প্রভাব দুই দেশের শিল্পেই পড়েছে। পাকিস্তানে যেমন ভারতীয় সিনেমা নিষিদ্ধ, তেমনি ভারতেও পাকিস্তানি সিনেমা প্রদর্শনের অনুমতি নেই। এহেন পরিস্থিতিতে দুই দেশের দুই তারকার এমন রোমান্টিক ছবি নিয়ে আলোচনার শেষ নেই।শোনা যাচ্ছে, পরিচালক আরতি এস বাগদি নির্মাণ করছেন ‘আবির গুলাল’ নামক এক সিনেমা। রোমান্টিক-কমেডি ঘরানার এই সিনেমায় অভিনয় করছেন বাণী কাপুর ও ফাওয়াদ খান। লন্ডনে সিনেমাটির শুটিং চলছে। ছবিটি সেই সিনেমারই দৃশ্য। সিনেমাটির গল্প প্রসঙ্গে লন্ডনের সংবাদমাধ্যমে আরতি এস বাগদি বলেন, ‘সিনেমাটিতে দুজন মানুষের একটি যাত্রা তুলে ধরা হয়েছে। যারা না বুঝেই পরস্পরকে সুস্থ হতে সাহায্য করে। এক পর্যায়ে অপ্রত্যাশিতভাবে তাদের মাঝে ভালোবাসার জন্ম হয়।’কয়েক দিন আগে লন্ডনে ‘আবির গুলাল’ সিনেমার শ্যুটিং শুরু হয়। এই সিনেমার শুটিংয়ের জন্য লন্ডনে গিয়েছেন বাণী কাপুর। সেখানে অক্টোবর ও নভেম্বরের পুরো সময় শুটিং চলবে। তবে এখনও সিনেমাটির মুক্তির দিনক্ষণ ঘোষণা হয়নি।
(Feed Source: zeenews.com)
