Aye Khuku Aye: মুক্তি পেল ‘আয় খুকু আয়’, বাবাকে অভিনব শুভেচ্ছা ছেলে মিশুকের

Aye Khuku Aye: মুক্তি পেল ‘আয় খুকু আয়’, বাবাকে অভিনব শুভেচ্ছা ছেলে মিশুকের

নিজস্ব প্রতিবেদন: অবশেষে অপেক্ষার সেই দিন শেষ। মুক্তি পেল জিতের(Jeet) প্রযোজনায় পরিচালক সৌভিক কুন্ডুর ছবি ‘আয় খুকু আয়'(Aye Khuku Aye)। বাবা মেয়ের গল্পে মুখ্য চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee) ও দিতিপ্রিয়া রায়কে(Ditipriya Roy)। ছবির ঝলকে মুগ্ধ হন অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)। ছবির ট্রেলার সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন অমিতাভ বচ্চন। ক্যাপশনে তিনি লেখেন, ‘All the Best বুম্বা’। সৌরভ গঙ্গোপাধ্যায়ও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

তবে টলিউডের ইন্ডাস্ট্রিকে অভিনব শুভেচ্ছা জানালেন ছেলে মিশুক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ ওরফে মিশুক আয় খুকু আয়-এর টি-শার্ট পরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। সেই সঙ্গে ছবি টাইটেল ট্র্যাক জুড়ে ছবি শেয়ার করে মিশুক লিখলেন, ‘অল দ্য বেস্ট বাবা’।

‘আয় খুকু আয়’ সিনেমায় দিতিপ্রিয়ার নাম ‘বুড়ি’ আর ওর বাবা ‘নির্মল’। এই নির্মল আবার প্রসেনজিতের বড় ভক্ত। স্টেজে প্রসেনজিত হয়ে লোকের মনোরঞ্জন করেন। অন্যদিকে একা হাতে মেয়েকে মানুষ করে। তবে মেয়ের সঙ্গে মতের অমিল হয় যখন সে বলে বাবার মতোই স্টেজে উঠে সে পারফর্ম করতে চায়। অরাজি নির্মল। তবে এমনকী ঘটল খুকুর সঙ্গে যে সহজ নির্মল প্রতিবাদী হয়ে উঠলেন।

প্রসঙ্গত, প্রসেনজিৎ, দিতিপ্রিয়া, মিথিলা ছাড়াও ‘আয় খুকু আয়’ ছবিতে অভিনয় করেছেন, সোহিনী সেনগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ, সত্যম ভট্টাচার্য, রাহুল দেব বোস সহ আরও অনেকে।

(Source: zeenews.com)