পরিবারে অশান্তি! বাবার সঙ্গে মিলে ১০টি বিলাসবহুল ফ্ল্যাট কিনে ফেললেন অভিষেক!

পরিবারে অশান্তি! বাবার সঙ্গে মিলে ১০টি বিলাসবহুল ফ্ল্যাট কিনে ফেললেন অভিষেক!

কলকাতা: তাঁদের পরিবারে বিভিন্ন সমস্যা চলছে। একদিকে অভিষেক বচ্চনের (Abhishek Bacchan) বিয়ে ভাঙার গুঞ্জন, অন্যদিকে জয়া বচ্চনের (Jaya Bachchan)  মা ইন্দিরা ভাদুড়ির অসুস্থতা… সব মিলিয়ে এখন তাঁদের পরিবারের কঠিন সময়। তবে এর মধ্যেই বাবা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে মিলে কয়েক কোটি টাকার সম্পত্তি কিনলেন অভিষেক। জানা যাচ্ছে, বাবার সঙ্গে মিলে মুম্বইয়ের মালান্দ ওয়েস্ট-এ ১০টি অ্য়াপার্টমেন্ট কিনেছেন অভিষেক। এই বছর তাঁদের রিয়েল এস্টেটের ব্যবসা ছুঁল ১০০ কোটি। অভিষেক যে ১০টি ফ্ল্যাট কিনেছেন, তার মোট মূল্য ২৪.৯৫ কোটি।

জানা যাচ্ছে, অভিষেক বচ্চনেরা যে ফ্ল্যাটগুলি কিনেছেন তার মধ্যে ছ’টি অ্যাপার্টমেন্ট ১০৪৯ স্কোয়্যার ফুটের। বাকি ২টি অ্যাপার্টমেন্ট ৯১২ স্কোয়্যার ফুটের। প্রত্যেকটি অ্যাপার্টমেন্টের দুটি করে গাড়ি রাখার জায়গা রয়েছে। অভিষেক আটটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। তাঁর ব্যায় করা অর্থের সংখ্যা ১৪.৭৭ কোটি। অন্যদিকে অমিতাভ বচ্চন আরও ৪টি ফ্ল্যাট কিনেছেন, তাঁর ব্যায় করা অর্থের সংখ্যা ১০.১৮ কোটি। তবে এই প্রথম নয়। গোটা মুম্বই শহর জুড়ে ও তার বাইরেও একাধিক ইনভেস্টমেন্ট রয়েছে বচ্চন পরিবারের।

অন্যদিকে, অভিষেক বচ্চন ও ঐশ্বর্য্য বচ্চনের সম্পর্ক এখন বলিউডের চর্চার কেন্দ্রবিন্দুতে। তাঁদের দীর্ঘ দাম্পত্য চিরকালই সুগম ছিল, এমনটাই জানতেন সবাই। তবে হঠাৎ বিচ্যুতি। শোনা যাচ্ছে, আর এক ছাদের তলায় থাকছেন না অভিষেক বচ্চন (Abhishek Bacchan) আর ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। তাঁদের দাম্পত্যের সমস্যা আরও প্রকাশ্যে চলে আছে অম্বানিদের পরিবারের বিবাহের সময়। অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের সময় অভিষেক বচ্চন এসেছিলেন মা-বাবা ও দিদির সঙ্গে। অন্যদিকে ঐশ্বর্য্য এসেছিলেন মেয়েকে নিয়ে। সেই থেকেই ফের প্রশ্ন উঠে যায়, কেন আলাদা এসেছিলেন তাঁরা। ঐশ্বর্য্য আর অভিষেককে এক ফ্রেমে একসঙ্গে দেখা যায়নি বহুদিন। একাধিক অনুষ্ঠানে একাই উপস্থিত হয়েছেন তাঁরা। অন্যদিকে এও শোনা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই নাকি এক ছাদের তলায় থাকছেন না অভিষেক ঐশ্বর্য্য।

অন্যদিকে অভিষেকের নাম জড়িয়েছে সহ অভিনেতা নিমরত কৌরের সঙ্গে। যদিও এই সম্পর্কে কোনও তরফ থেকেই সিলমোহর পড়েনি।

(Feed Source: abplive.com)