Shah Rukh Khan: অতীতের ভুলের মাশুলই কি গুনছেন শাহরুখ! কে দিল প্রাণে মারার হুমকি, উঠে এল নতুন নাম

Shah Rukh Khan: অতীতের ভুলের মাশুলই কি গুনছেন শাহরুখ! কে দিল প্রাণে মারার হুমকি, উঠে এল নতুন নাম

Shah Rukh Khan: শাহরুখ প্রাণনাশের হুমকি পাওয়ার পরেই শিরোনামে উঠে এসেছে এক নতুন নাম। ফয়জান খান।

সলমন খানের পর নিশানায় শাহরুখ খান। খুনের হুমকি পেলেন কিং খান। জানা গিয়েছে, কোনও অজানা ব্যক্তির কাছ থেকে প্রাণনাশের হুমকি এসেছে৷ ইতিমধ্যেই এই বিষয়ে মুম্বইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের হয়েছে৷

শাহরুখ প্রাণনাশের হুমকি পাওয়ার পরেই শিরোনামে উঠে এসেছে এক নতুন নাম। ফয়জান খান। তিনি মোহাম্মদ ফয়জান খান নামে পরিচিত। ফয়জান পেশায় একজন আইনজীবী। রায়পুরের পান্দ্রি থানা এলাকায় থাকেন। তদন্তে জানা যায় যে, শাহরুখ খানকে হুমকিমূলক বার্তাটি তাঁর ফোন থেকে এসেছে। পিটিআই-কে সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সন্তোষ সিং তেমনই জানিয়েছেন। মুম্বই পুলিশ রায়পুরে গিয়ে ফয়জানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়।

ফয়জান দাবি করেন যে, তিনি আগের সপ্তাহে তাঁর ফোন হারিয়েছেন এবং একটি পুলিশ রিপোর্ট করেছেন। প্রাথমিকভাবে পুলিশ ওই ব্যক্তিকে ফাইয়াজ খান বলে শনাক্ত করেছে।

সাংবাদিকদের ফয়জান বলেন, তাঁর ফোন চুরি হয়েছে এবং এই হুমকি দিয়ে ফোনও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র। তাঁর কথায় “২শে নভেম্বর আমার ফোন চুরি হয়ে যায় এবং আমি অভিযোগ দায়ের করি। আমি মুম্বই পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা আমাকে প্রায় দু’ঘণ্টা জেরা করেছে।”

ফয়জান আরও ব্যাখ্যা করেছেন, যে তিনি ১৯৯৪ সালে অনজাম-এর হরিণ শিকার সংক্রান্ত কিছু সংলাপের বিষয়ে আপত্তি তুলে শাহরুখের বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন।