Shah Rukh Khan: অতীতের ভুলের মাশুলই কি গুনছেন শাহরুখ! কে দিল প্রাণে মারার হুমকি, উঠে এল নতুন নাম
Shah Rukh Khan: শাহরুখ প্রাণনাশের হুমকি পাওয়ার পরেই শিরোনামে উঠে এসেছে এক নতুন নাম। ফয়জান খান। সলমন খানের পর নিশানায় শাহরুখ খান। খুনের হুমকি পেলেন কিং খান। জানা গিয়েছে, কোনও অজানা ব্যক্তির কাছ থেকে প্রাণনাশের হুমকি এসেছে৷ ইতিমধ্যেই এই বিষয়ে মুম্বইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ শাহরুখ প্রাণনাশের হুমকি পাওয়ার পরেই শিরোনামে উঠে এসেছে এক নতুন নাম। ফয়জান খান। তিনি মোহাম্মদ ফয়জান খান নামে পরিচিত। ফয়জান পেশায় একজন আইনজীবী। রায়পুরের পান্দ্রি থানা এলাকায় থাকেন। তদন্তে জানা যায় যে, শাহরুখ…

