বিরাট ধাক্কা গুজরাত টাইটান্সের, রাবাডার পরে ছিটকে গেলেন আর এক বিদেশি তারকা

তাঁকে অনেকে আধুনিক ক্রিকেটের জন্টি রোডস বলেন। কিংবদন্তি ফিল্ডার রোডসের মতোই ব্যাকওয়ার্ড পয়েন্টে একের পর এক অবিশ্বাস্য ক্যাচ নেন।

সেই গ্লেন ফিলিপ্স ছিটকে গেলেন আইপিএল থেকে। নিউজ়িল্যান্ডের তারকাকে আর গোটা টুর্নামেন্টে দেখা যাবে না।

ঘটনা হচ্ছে, দুর্ধর্ষ ফিল্ডার ফিলিপ্স ফিল্ডিং করার সময়ই এমন এক চোট পেলেন যে, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন। মাথায় হাত গুজরাত টাইটান্স শিবিরের।

এমনিতেই ব্যক্তিগত কারণে টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে গিয়েছেন গুজরাত টাইটান্সের বিদেশি ফাস্টবোলার কাগিসো রাবাডা। ফের এক বিদেশি ক্রিকেটার ছিটকে গেলেন গুজরাত দল থেকে।

৬ এপ্রিল হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান গুজরাত টাইটান্সের হয়ে আইপিএলে খেলা ফিলিপ্স। সেই চোটেই ছিটকে গেলেন তিনি।

আপাতত আইপিএলে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতে ৮ পয়েন্ট সহ টেবিলের শীর্ষে রয়েছে শুভমন গিলের গুজরাত টাইটান্স। ফিলিপ্সের বদলি কে হবেন, সেটা এখনও পর্যন্ত ঘোষণা করেনি গুজরাত শিবির।

আইপিএলের মহানিলামের পর সাতজন বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছিল গুজরাত। ২ জন ছিটকে যাওয়ায় সেই সংখ্যাটা কমে দাঁড়াল পাঁচে।

ফিলিপ্স অবশ্য কোনও ম্যাচেই গুজরাতের প্রথম একাদশের অংশ ছিলেন না। তাঁকে পরিবর্ত ফিল্ডার হিসাবে মাঠে নামানো হয়েছিল।

জশ বাটলার, রশিদ খান ও শেরফান রাদারফোর্ড - এই তিন বিদেশিই নিয়মিত খেলছেন গুজরাতের একাদশে।

জশ বাটলার, রশিদ খান ও শেরফান রাদারফোর্ড – এই তিন বিদেশিই নিয়মিত খেলছেন গুজরাতের একাদশে।

এছাড়া দলে রয়েছেন জেরাল্ড কোয়েৎজে ও আফগানিস্তানের করিম জনত। দক্ষিণ আফ্রিকার কোয়েৎজে অবশ্য চোটে জর্জরিত। এসএ টি-২০ ও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। ছবি - পিটিআই ও ফিলিপ্সের ইনস্টাগ্রাম

এছাড়া দলে রয়েছেন জেরাল্ড কোয়েৎজে ও আফগানিস্তানের করিম জনত। দক্ষিণ আফ্রিকার কোয়েৎজে অবশ্য চোটে জর্জরিত। এসএ টি-২০ ও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। ছবি – পিটিআই ও ফিলিপ্সের ইনস্টাগ্রাম

(Feed Source: abplive.com)