Helen: ৮৫-তেও হৃদয়ে তোলেন ঝড়! বয়সকে তোয়াক্কা না করেই যা করছেন হেলেন… অবাক বলিউডের নায়িকাকুল

Helen: ৮৫-তেও হৃদয়ে তোলেন ঝড়! বয়সকে তোয়াক্কা না করেই যা করছেন হেলেন… অবাক বলিউডের নায়িকাকুল

Helen: হেলেনকে আত্মবিশ্বাসের সঙ্গে পালাটেস করতে দেখা গিয়েছে। অনুরাগী থেকে তারকা, সকলেই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ।

মুম্বই: কিংবদন্তি অভিনেত্রী হেলেন প্রমাণ করছেন যে বয়স কেবলই একটি সংখ্যা। ৮৫ বছর বয়সে তাঁর জিমে পালাটেস করা এবং গানের তালে নাচের একটি ভিডিও দিয়ে নেটমাধ্যমে ঝড় তুলেছে। ফিটনেস কোচ ইয়াসমিন করাচিওয়ালার ভিডিওটি পোস্ট করেছেন। অনুরাগী থেকে তারকা, সকলেই হেলেনের প্রশংসায় পঞ্চমুখ।