
India vs England Test Series 2025: ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচের আগেই বড় ধাক্কা ভারতের।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। দলের সহ-অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ অনুশীলন চলাকালীন চোট পেয়েছেন। বাঁ হাতে বল লাগে তারকা ব্যাটারের। ২০ জুন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তার আগে পন্থের চোট একটু হলেও চিন্তা বাডিয়েছে ভারতীয় দলের।
সূত্রের খবর অনুযায়ী, অনুশীলনে ব্যাটিং করার সময় বাঁ-হাতের কনুইয়ের নিচে একটি বল লাগে পন্থের। সেই চোটেই যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাঁকে। সঙ্গে সঙ্গে ভারতীয় দলের মেডিক্যাল স্টাফরা তাঁর চিকিৎসা করতে এগিয়ে আসেন। হাতে আইস প্যাক লাগিয়ে চোটগ্রস্ত জায়গায় টেপ বেঁধে দেওয়া হয়। এরপর তিনি ব্যাটিং না করলেও পুরো সময়টাই মাঠেই ছিলেন।

পন্থের হাতে একটি ব্যান্ডেজ বাঁধা হয় এবং তাকে এক ঘন্টা বিশ্রাম নিতে দেখা যায়। পরে পন্থ জানান যে তিনি একেবারে সুস্থ আছেন। টিম ডাক্তার আরও জানান যে পন্তের কোনও বড় আঘাত লাগেনি। চোট গুরুতর নয় বলেই প্রাথমিকভাবে মনে করা হলেও প্রথম টেস্টের আগে তার ফিটনেস পর্যবেক্ষণে রাখা হবে। পন্থের ফিট না হলে ব্যাকআপ উইকেটকিপার হিসেবে ধ্রুব জুরেলকে সুযোগ দেওয়া হতে পারে।
এক ঝলকে দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত ভারতের টেস্ট দল: শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, নিতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব।
(Feed Source: news18.com)
