Karisma Kapoor: লন্ডনে ময়নাতদন্ত! সঞ্জয়ের শেষকৃত্যে জটিলতা, দাম্পত্য সুখের না হলেও শেষ সময়ে পরিবারের পাশে করিশ্মা…

Karisma Kapoor: লন্ডনে ময়নাতদন্ত! সঞ্জয়ের শেষকৃত্যে জটিলতা, দাম্পত্য সুখের না হলেও শেষ সময়ে পরিবারের পাশে করিশ্মা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনেত্রী করিশ্মা কাপুরের (Karisma Kapoor) প্রাক্তন স্বামী এবং শিল্পপতি সঞ্জয় কাপুর (Sunjay Kapur)বৃহস্পতিবার লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৮ বছর। ঘটনার সময় তিনি একটি পোলো ম্যাচে অংশ নিচ্ছিলেন বলে জানা গেছে। সেখানেই নাকি একটি মৌমাছি গিলে ফেলেন সঞ্জয় আর সেখান থেকেই বিষক্রিয়ায় হার্ট ফেল। সঞ্জয়ের সঙ্গে দাম্পত্য কোনওদিনই সুখের ছিল না করিশ্মার। বিয়ের পর থেকেই সঞ্জয়ের কাছে গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন করিশ্মা। এমনকী হানিমুনে নিলামও করে দিয়েছিলেন করিশ্মাকে। প্রথমদিন থেকেই অশান্তির মেঘ ছিল সংসারে। এর কয়েকবছরের মধ্যেই বিচ্ছেদ হয় এই দম্পতির।

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, সঞ্জয় কাপুর ছিলেন মার্কিন নাগরিক, ফলে মৃত্যুর পর মরদেহ ভারতে আনার আগে বেশ কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ কারণে তাঁর শেষকৃত্য বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সঞ্জয়ের শ্বশুর এবং তাঁর বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবের পিতা অশোক সচদেব বলেন, “লন্ডনে ময়নাতদন্ত চলছে। সমস্ত কাগজপত্র প্রস্তুত হওয়ার পর মরদেহ ভারতে আনা হবে এবং শেষকৃত্য দিল্লিতে সম্পন্ন হবে।”ছেলে মেয়েকে নিয়ে শেষকৃত্যে হাজির থাকবেন করিশ্মা, এমনটাই খবর।

কেরিয়ারের শুরুতে করিশ্মার সঙ্গে নাম জড়িয়েছিল অজয় দেবগণের । এরপর কেরিয়ার  মধ্যগগণে, নিজের চেয়ে বয়সে ২ বছরের ছোট অভিষেকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন করিশ্মা। অভিষেক তখনও বলিউডে নামই পাননি। বচ্চন পরিবার গৃহবধু হিসেবে মেনেও নিয়েছিলেন করিশ্মাকে। তবে বাগদানের পরেও সেই সম্পর্ক টেকেনি। সম্পত্তির ভাগ চেয়ে মেয়ের ঘর নাকি ভেঙেছিলেন ববিতাই। এর কিছুদিনের মধ্যেই দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে হয় করিশ্মার। তবে বিয়ের পর প্রথম হানিমুনেই বউকে নিলামে তুলে দিয়েছিলেন করিশ্মার স্বামী,শরীর নিয়ে নাকি চলেছিল দর কষাকষি। এক সাক্ষাত্‍কারে সেই বিস্ফোরক দাবি করেন অভিনেত্রী নিজেই।

করিশ্মা কাপুর ও অভিষেক বচ্চনের প্রেম একসময়কার বলিউডে সবথেকে চর্চিত বিষয় ছিল। তবে মা ববিতার কারণেই অভিষেকের সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছিল করিশ্মার। অভিষেক তার মেয়ের যত্ন  নিতে পারবেন কিনা, অভিষেকের কেরিয়ার, রোজগার-এ সব কিছু নিয়ে প্রশ্ন তোলেন ববিতা। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিস্তর আলোচনা হলেও ববিতা কিছুতেই রাজি হচ্ছিলেন না। তারপর বচ্চন পরিবারকে একটি শর্ত দেন ববিতা। ববিতা অমিতাভের সমস্ত সম্পত্তি অভিষেক ও করিশ্মার নামে লিখে দিতে বলেন। যাতে করিশ্মার ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। ববিতার শর্তে রাজি হননি অমিতাভ। তারপরই ভাঙে সম্পর্ক।

কিছুদিনের মধ্যেই করিশ্মা ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। বন্ধুদের সঙ্গেই মধুচন্দ্রিমাতে গিয়েছিলেন সঞ্জয় কাপুর ও করিশ্মা কাপুর। প্রথম  মধুচন্দ্রিমাতেই পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল অভিনেত্রীর। মধুচন্দ্রিমাতে গিয়ে এক রাতের জন্য করিশ্মাকে নিলামে তুলেছিলেন  স্বামী সঞ্জয় । রীতিমতো শরীর নিয়ে চলেছিল দর কষাকষি। করিশ্মার প্রবল আপত্তি জানিয়ে প্রতিবাদ করলেই শুরু হয়ে যায় বচসা, মারধর।

যদিও স্বামীকে ক্ষমা করে সংসার করেন করিশ্মা। মুম্বই ছেড়ে দিল্লিতেই থাকতেন। বিয়ের ২ বছরের মাথায় প্রথম সন্তান মেয়ে সামাইরার জন্ম দেন করিশ্মা। ৫ বছর পর আরও এক সন্তান কিয়ান আসে তাঁদের সংসারে। প্রায়শই শারীরিক ও মানসিক নিগ্রহের শিকার হতেনন করিশ্মা। দিনের পর দিন অকথ্য অত্যাচারের শিকার হয়েছেন। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনাও নাকি ঘটেছে বলে দাবি করেছেন অভিনেত্রী। অবশেষে সহ্য করতে না পেরে শেষমেষ ২০১৬ সালে ডিভোর্স দেন সঞ্জয়কে। দীর্ঘদিন অভিনয় জগত থেকে দূরে থাকার পরে ফের মুম্বইয়ে ফিরে আসেন করিশ্মা।

সঞ্জয় কাপুর ছিলেন বিশ্বের ২৭০৩তম ধনী ব্যক্তি। ফোর্বস অনুযায়ী, মৃত্যুর সময় তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ১.২ বিলিয়ন ডলার (প্রায় ১০,৩০০ কোটি টাকা)। কয়েক মাস আগে তাঁর পাবলিকলি লিস্টেড কোম্পানির মূল্য ছিল প্রায় ৪০,০০০ কোটি টাকা। করিশ্মা সঞ্জয়ের প্রথম স্ত্রী নন। এর আগে নন্দিতা মাহতানির সঙ্গে বিয়ে হয়েছিল সঞ্জয়ের। ১৯৯৬ সালে বিয়ে হয়, মাত্র ৪ বছরেই ভাঙে তাঁদের সংসার। এরপর ২০০৩ সালে বিয়ে করেন করিশ্মা। সেই বিয়েও ভেঙে যায় ১১ বছরের মাথায়। করিশ্মার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর, মডেল প্রিয়া সচদেবের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সঞ্জয়। তাঁদের সম্পর্কের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। ২০১৭ সালে তাঁরা বিয়ে করেন এবং কিছুদিন পর তাঁদের একটি ছেলে হয়। প্রিয়া শুধু মডেল নন, তিনি বলিউড সিনেমাতেও কাজ করেছেন।

(Feed Source: zeenews.com)