
ওয়াশিংটন: এতদিন সমঝোতার প্রস্তাব দিচ্ছিলেন। এবার ইরানকে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ইরান আমেরিকার উপর হামালা চালাতে এলে, আমেরিকার সেনা তাদের গুঁড়িয়ে দেবে বলে জানালেন। ইরান এবং ইজরায়েলের মধ্য়ে সংঘাতের আবহেই ইরানকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। এতে পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও ঘোরাল হতে পারে বলে মনে করছেন কূটনীতিকরা। (Donald Trump Warns Iran)
এই মুহূর্তে ইরান এবং ইজরায়েলের সংঘাত তৃতীয় দিনে পদার্পণ করেছে। নতুন করে ফের ইরানের তৈল সংশোধনাগার, প্রতিরক্ষা ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েল। পাল্টা তেল আভিভে ক্ষেপণাস্ত্র দেগেছে তেহরানও। সেই আবহেই Truth Social-এ ইরানকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। আমেরিকার সেনার ক্ষমতা স্মরণ করিয়ে দিলেন ইরানকে। (Iran-Israel Conflict)
ইরানের উদ্দেশে এদিন ট্রাম্প লেখেন, ‘রাতে ইরানের উপর যে হামলা হয়েছে, তাতে আমেরিকার কোনও ভূমিকা নেই। আমাদের উপর কোনও রকম হামলা হলে, ইরানের তরফে কোনও রূপে যদি আঘাত নেমে আসে, পূর্ণশক্তিতে আমেরিকা প্রত্যাঘাত করবে। এত তীব্র আঘাত করা হবে, যা আগে কখনও কেউ দেখেনি। তবে ইরান এবং ইজরায়েলর মধ্য়ে সমঝোতা সম্ভব, এই রক্তক্ষয়ী সংঘাতে ইতি টানা সম্ভব’।
BREAKING 🚨 Donald Trump has a very important message for IRAN: “if we are attacked in any way, shape or form by Iran, the full strength and might of the U.S. Armed Forces will come down on you at levels never seen before”
YOU HAVE BEEN WARNED 🔥 pic.twitter.com/S2YOx9u47G
— MAGA Voice (@MAGAVoice) June 15, 2025
রবিবার নতুন করে ইরান এবং ইজরায়েলের মধ্যে ক্ষেপণাস্ত্র বিনিময় শুরু হয়েছে, যা পশ্চিম এশিয়ার বুকে পুরোদস্তুর যুদ্ধ ডেকে আনতে পারে বলে আশঙ্কা। কারণ ইয়েমেনেও ইজরায়েল হামলা চালিয়েছে। পাশাপাশি, ইরাকে আমেরিকার সেনার ঘাঁটিতে ড্রোন হামলার চেষ্টা হয়েছে বলে খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। মাঝ আকাশেই যদিও ড্রোনগুলিকে ধ্বংস করে দেওয়া গিয়েছে।
ইরাকের পশ্চিমে Ain al-Asad বায়ুসেনা ঘাঁটিতে আমেরিকার বাহিনী মোতায়েন রয়েছে। সেখানেই তিনটি ড্রোনের মাধ্যমে হামলার চেষ্টা হয় বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত কোনও সংগঠন এর দায় স্বীকার করেনি যদিও। তবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলি এর নেপথ্যে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই আবহেই ইরানকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।
(Feed Source: abplive.com)
