ইরাকের আকাশে ড্রোন, নিশানায় আমেরিকার বাহিনী? ‘আমাদের উপর হামলা হলে…’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্প
ওয়াশিংটন: এতদিন সমঝোতার প্রস্তাব দিচ্ছিলেন। এবার ইরানকে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ইরান আমেরিকার উপর হামালা চালাতে এলে, আমেরিকার সেনা তাদের গুঁড়িয়ে দেবে বলে জানালেন। ইরান এবং ইজরায়েলের মধ্য়ে সংঘাতের আবহেই ইরানকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। এতে পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও ঘোরাল হতে পারে বলে মনে করছেন কূটনীতিকরা। (Donald Trump Warns Iran) এই মুহূর্তে ইরান এবং ইজরায়েলের সংঘাত তৃতীয় দিনে পদার্পণ করেছে। নতুন করে ফের ইরানের তৈল সংশোধনাগার, প্রতিরক্ষা ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েল। পাল্টা তেল আভিভে ক্ষেপণাস্ত্র দেগেছে তেহরানও। সেই আবহেই Truth…

