Viral News: অনলাইনে স্যান্ডউইচ অর্ডার করেছিলেন নয়ডার এক বাসিন্দা। ডেলিভারি পাওয়ার পর প্যাকেট খুলতেই যা দৃশ্য দেখলেন তা দেখলে গা গুলিয়ে উঠবে।
সেই স্যান্ডউইচ
নয়ডা: অনলাইনে স্যান্ডউইচ অর্ডার করেছিলেন নয়ডার এক বাসিন্দা। ডেলিভারি পাওয়ার পর প্যাকেট খুলতেই যা দৃশ্য দেখলেন তা দেখলে গা গুলিয়ে উঠবে। অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে দুটি স্যান্ডউইচ অর্ডার করেছিলেন তিনি। খুলতেই মিলল প্লাস্টিকের গ্লাভস! এরপর রেস্তোরাঁর স্বাস্থ্যবিধি নিয়ে উঠেছে প্রশ্ন। নয়ডার এক বাসিন্দা এক্স হ্যান্ডেলে গাফিলতির বিষয়ে শেয়ার করে একটি ছবি পোস্ট করেন। তাঁর দাবি, স্যান্ডউইচ ব্রেডের মধ্যে মিলেছে ডিসপোজেবল প্লাস্টিকের গ্লাভস।
তথ্য অনুযায়ী, ঘটনাটি ২৬ অগাস্টের। নয়ডার ওই ব্যক্তি অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোতে সেক্টর ৪৫-এর একটি আউটলেট থেকে খাবার অর্ডার করেছিলেন। পোস্টে তিনি লেখেন, দু’টি স্যান্ডউইচ অর্ডার করেছিলেন তিনি। একটি ব্রকলি, কর্ন এবং বেসিল পেস্টো স্যান্ডউইচ এবং একটি স্মোকড কটেজ পনির অ্যান্ড পিপার স্যান্ডউইচ।
সতীশ সোশ্যাল মিডিয়ায় জোম্যাটোকে ট্যাগ করে লিখেছেন, ”আমি স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, কিন্তু ভেতরে একটা গ্লাভস পেলাম। এটা একেবারেই অগ্রহণযোগ্য, গুরুতর স্বাস্থ্য-ঝুঁকিও রয়েছে। অবিলম্বে এই বিষয়টির তদন্ত করে জানান।” পোস্টে তিনি শুধু জোম্যাটোকেই নয় FSSAI, জোম্যাটো সিইও দীপিন্দর গয়াল (Zomato CEO Deepinder Goyal) ও একাধিক সংবাদমাধ্যমকেও ট্যাগ করেছেন।
(Feed Source: news18.com)