
কলকাতা: তাঁর নামে দায়ের হয়েছিল ধর্ষণের মামলা। সেই ঘটনায় তাঁকে গ্রেফতার ও করা হয়েছিল। কিন্তু আজ সেই মামলায়, জামিন পেলেন বলিউড অভিনেতা। জনপ্রিয় টেলিভিশন অভিনেতা আশিস কপূর (Ashish Kapoor) ধর্ষণের মামলায় জামিন পেলেন। দিল্লির তিস হাজারি আদালত অভিনেতা আশিস কপূরকে জামিন দিয়েছেন। আশিসের বিরুদ্ধে মহারাষ্ট্রের পুণেতে একটি ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই মামলায় গ্রেফতার হয়েছিলেন অভিনেতা। তাঁকে বিচারকের কাছে পেশ করার পরে, তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি চলতে থাকে তদন্ত ও। তবে শুক্রবার, অতিরিক্ত দায়রা জজ (এএসজে) ভূপিন্দর সিং ১০ সেপ্টেম্বর আশিস কাপূরকে ১ লাখ টাকার জামানত বন্ড এবং সমপরিমাণ টাকার একটি সুরক্ষার বন্ড জমা দেওয়ার শর্তে জামিন দিয়েছেন। জামিন মঞ্জুর করার সময়, এএসজে ভূপিন্দর সিং কাউন্সেলের বক্তব্য, রেকর্ডের উপাদান, সিসিটিভি ফুটেজ ইত্যাদি বিবেচনা করেছেন এবং এই বিষয়টিও বিবেচনা করেছেন যে আশিসের আর তদন্তের প্রয়োজন নেই।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই তাঁকে পুণে থেকে গ্রেফতার করে পুলিশ। আশিসের বিরুদ্ধে অভিযোগকারিণীর অভিযোগ, একটি হাউজ পার্টিতে অভিনেতা আশিস কপূর শৌচাগারে তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন। অভিযোগকারিণী ও আশিস উভয়েই উপস্থিত ছিলেন একটি হাউজ পার্টিতে। সেখানেই অভিনেতা শৌচাগারে গিয়ে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন অভিনেত্রীর সঙ্গে। এই ঘটনা ঘটার পরে, গত ১১ অগাস্ট আশিস কপূরের নামে এফআইআর দায়ের করেন অভিযোগকারিণী। সেই থেকেই অভিযুক্ত অভিনেতার খোঁজ চলছিল। অবশেষে তাঁকে পুণে থেকে গ্রেফতার করে পুলিশ।
জানা যাচ্ছে, সিভিল লাইনস থানায় এই অভিযোগ নথিভুক্ত করা হয়েছিল। এরপরেই পুলিশ অভিযুক্তের খোঁজ শুরু করেছিল, অবশেষে অভিনেতাকে গ্রেফতার করা হয় পুণে থেকে। এফআইআরে শুরুতে আশিস কাপূর, তাঁর বন্ধু, বন্ধুর স্ত্রী এবং আরও ২ জন অজ্ঞাত ব্যক্তির নাম ছিল। পরে অভিযোগকারিণী তাঁর বয়ান বদল করে জানান, শুধুমাত্র আশিস কপূরই তাঁর সঙ্গে ধর্ষণ করেছে। এখানেই শেষ নয়, অভিযোগকারিণীর দাবি, তাঁর সঙ্গে আশিস কপূরের আলাপ হয়েছিল ইনস্টাগ্রামে। সেই ঘটনার ভিডিওগ্রাফি পর্যন্ত করা হয় বলে জানিয়েছেন অভিযোগকারিণী। তবে এখনও পর্যন্ত পুলিশ এই ধরণের কোনও ভিডিও পায়নি। অভিযোগকারিণীর অভিযোগ, বাথরুম থেকে বের হওয়ার পরে আশিস কাপূরের বন্ধুর স্ত্রী তাঁকে মারধর করেন। পুলিশের মতে, আশিস কাপুরের বন্ধুর স্ত্রীই PCR কল করেছিলেন।
তবে এই মামলায় জামিন পেলেন আশিস কপূর।
(Feed Source: abplive.com)
