IND vs PAK: বিতর্কে পাকিস্তান ব্যটারের ‘গান-ফায়ারিং’ সেলিব্রেশন! নেট দুনিয়ায় নিন্দার ঝড়

IND vs PAK: বিতর্কে পাকিস্তান ব্যটারের ‘গান-ফায়ারিং’ সেলিব্রেশন! নেট দুনিয়ায় নিন্দার ঝড়

IND vs PAK: ফারহান তার ফিফটি উদযাপন করার সময় ডাগআউটের দিকে ফিরে বন্দুক থেকে গুলি চালানোর মতো একটি ভঙ্গি করেন। এই অঙ্গভঙ্গি সরাসরি সম্প্রচারিত হয় এবং মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়া মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়।

এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর পর্বে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলেন। ম্যাচের শুরুতেই তিনি ভারতের স্পিনারদের ওপর চড়াও হন এবং মাত্র ১০ ওভারে দলকে ৯১ রানে পৌঁছে দেন। আকর্ষণীয় এই ইনিংসের মধ্যে ছিল পাঁচটি চার ও তিনটি বিশাল ছক্কা। হাফ সেঞ্চুরি পূরণ করার সময় তিনি অক্ষর প্যাটেলকে ছয় মেরে এক বিশেষ ভঙ্গিতে উদযাপন করেন, যা পরবর্তীতে বিতর্কের জন্ম দেয়।