‘আমি ভেবেছিলাম ওরা জুবিনকে রক্ষা করবে… কিন্তু..’, শেষমুহূর্তে কী ঘটেছিল স্বামীর সঙ্গে? জানতে

‘আমি ভেবেছিলাম ওরা জুবিনকে রক্ষা করবে… কিন্তু..’, শেষমুহূর্তে কী ঘটেছিল স্বামীর সঙ্গে? জানতে

কলকাতা: স্বামী মারা গিয়েছেন দূর দেশে, দেশে ফিরেছে প্রিয়জনের মৃতদেহ। শেষ মুহূর্তে কি হয়েছিল জুবিন গর্গের (Zubeen Garg)-এর সঙ্গে, এখনও জানেন না তাঁর স্ত্রী।  জুবিনের ১১ দিনের শেষকৃত্য করে, শেষ মুহূর্তে জুবিনের সঙ্গে কী হয়েছিল, তাই জানার আর্জি জানালেন জুবিনের স্ত্রী গরিমা। সোমবার রীতি মেনে ছিল জুবিনের ১১ দিনের শেষকৃত্য। এদিন নিজের হাতে কাজ করেন গরিমা। আর কাজ শেষে, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, জুবিনের পরিবার জানতে চায়, জুবিনের সঙ্গে কী হয়েছিল শেষ মুহূর্তে।

এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জুবিনের স্ত্রী বলেন, ‘আমরা জানতে চাই, শেষ মুহূর্তে কী হয়েছিল ওঁর সঙ্গে? কোথায় কোথায় নিরাপত্তায় ফাঁক রয়ে গেল, যার ফলে এই মৃত্যু? আমরা এই সবকিছুর উত্তর চাই।’ জুবিনের স্ত্রী গরিমা বলেন, ওই ঘটনার সময় জুবিনের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের প্রত্যেককে উত্তর দিতে হবে যে কী করে এই ঘটনা ঘটল? এদিন জুবিনের স্ত্রী আরও বলেন, ‘জুবিন যখন শারীরিকভাবে সাঁতার কাটার অবস্থায় ছিল না, তাহলে কেন সেই সময়ে তাঁকে জল থেকে তুলে আনা হল না? যদি তাঁরা এই কাজটা করতে পারতেন, তাহলে তো জুবিনকে বাঁচানো খুব সহজ হয়ে যেত! কিন্তু কেন তা করা হল না? কেন সঠিক নিরাপত্তা ছিল না?’

জুবিনের স্ত্রী গরিমার দাবি, জুবিনের epileptic seizure-র মতো গুরুতর রোগ ছিল। তাঁর জলের কাছে যাওয়াও বারণ ছিল। তাহলে কোন হিসেবে জুবিন জলে নেমেছিলেন? কেউ তাঁকে বারণ করলেন না? গরিমার কথায়, ‘আমরা জুবিনের ন্যায়বিচার চাই। কীভাবে এই ঘটনা ঘটল, জুবিনের শরীরে কী কী ক্ষত ছিল, ঠিক কীভাবে তাঁর মৃত্যু হল আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর চাই।’ গরিমা আরও বলেন, তিনি প্রত্যাশা করেছিলেন, জুবিনের সঙ্গে যাঁরা যাঁরা গিয়েছেন সিঙ্গাপুরে, তাঁরা জুবিনের যাবতীয় দায়িত্ব নেবেন। জুবিনকে রক্ষা করবেন। কিন্তু আদৌ তাঁরা সেটা করেননি। তার ফলেই এই ঘটনা।

জুবিনের স্ত্রী গরিমা জানান, জুবিন নিয়মিত কিছু ওষুধ খেতেন। সেই সমস্ত ওষুধ গুছিয়ে জুবিনের সঙ্গেই সিঙ্গাপুরে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু জুবিন তা নিয়মিত খাচ্ছিলেন কি না.. তা জানতেন না গরিমা। তাঁর মতে, বাড়ি হোক বা স্টুডিও, সবসময় ওষুধ সঙ্গে রাখতেন জুবিন। কিন্তু মৃত্যুর সময়ে সেই জীবনদায়ী ওষুধ জুবিনের সঙ্গে ছিল কি না, তা জানেন না গরিমা।

(Feed Source: abplive.com)