শাড়িতে সেজেছেন, মাথায় বেঁধেছেন খোঁপা, এই সাজের সঙ্গে প্রিয়ঙ্কা চোপড়ার হাতে হঠাৎ বন্দুক কেন?

শাড়িতে সেজেছেন, মাথায় বেঁধেছেন খোঁপা, এই সাজের সঙ্গে প্রিয়ঙ্কা চোপড়ার হাতে হঠাৎ বন্দুক কেন?

কলকাতা: মহেশ বাবু (Mahesh Babu)-র সঙ্গে প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) যে নতুন সিনেমা করছেন, সেই খবর জানা গিয়েছিল আগেই। আর এবার প্রকাশ্যে এল, এস এস রাজামৌলির পরিচালনায় তৈরি ‘গ্লোবট্রোটর’-এ প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম লুক। মন্দাকিনীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। আর প্রথম লুক প্রকাশ্যে আসতেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘদিনই বলিউড থেকে দূরে প্রিয়ঙ্কা। কাজ করছেন হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তবে এই সিনেমার হাত ধরেই, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিরছেন তিনি।

পোস্টারে প্রিয়ঙ্কা চোপড়ার যে লুক প্রকাশ্যে এসেছে, সেখানে তাঁকে দেখা যাচ্ছে, হলুদ রঙের শাড়ি পরে, কানে দুল এবং তাঁর মাথায় রয়েছে খোঁপা। এই সাজের সঙ্গে, তাঁর হাতে দেখা যাচ্ছে বন্দুক। শাড়ি আর হাতে বন্দুকের এই মিশেলে, প্রিয়ঙ্কার লুকটি বেশ আকর্ষণীয়। প্রিয়াঙ্কা চোপড়া সোশ্যাল মিডিয়ায় ‘গ্লোবট্রোটর’ থেকে তাঁর প্রথম লুক পোস্টার নিজেই শেয়ার করেছেন। এর সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন- ‘তাঁকে যেমন দেখায়, তার চেয়ে কিন্তু তিনি অনেক বেশি সুন্দরী… মন্দাকিনীকে স্বাগত জানান।’ অনুরাগীরা তাঁর এই লুকের খুব প্রশংসা করছেন এবং কমেন্ট সেকশনে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। এক অনুরাগী লিখেছেন- ‘প্রিয়াঙ্কাকে মন্দাকিনীরূপে পেশ করার সেরা উপায়।’ অন্য এক অনুরাগী মন্তব্য করেছেন- ‘মন্দাকিনী তো একেবারে বিধ্বংসী, কী দারুণ প্রত্যাবর্তন! প্রিয়াঙ্কা চোপড়া, গোটা বিষয়টা ভীষণ আকর্ষণীয় হতে চলেছে।’ প্রসঙ্গত, ‘গ্লোবট্রোটর’-এ মহেশ বাবুকে মুখ্যভূমিকায় দেখা যাবে। এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে পৃথ্বীরাজ সুকুমারণ ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। আপাতত, ছবিটির মুক্তির তারিখ জানা যায়নি।

একটা সময়ে, ‘কমিনে’ ছবিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে প্রিয়ঙ্কা চোপড়া বলেছিলেন, ‘আমার যে কমার্শিয়াল ইমেজ ছিল, আমি কখনও ভাবতে পারিনি বিশাল ভরদ্বাজ আমায় কখনও কোনও সিনেমায় কাস্ট করবেন। সেই সময়ে আমায় ফোন করে বিশাল ভরদ্বাজ বলেন, উনি আমার সঙ্গে দেখা করতে চান। উনি আমার সঙ্গে দেখা করতে মায়ামিতে আসেন। আমার মনে আছে, উনি আমায় গল্পটা শোনান, তারপরে আমি বুঝতে পারি, আমার বড়জোর ৮টা দৃশ্য রয়েছে। কিন্তু উনি বলেছিলেন, এই কাজটা করলে অনেক কিছু পাওয়া হবে। উনি ওঁর ওপর বিশ্বাস রাখতে বলেছিলেন।’

প্রিয়ঙ্কা আরও বলেন, ‘উনি বলেছিলেন, উনি আমার জন্য বিশেষ কিছু তৈরি করে দেবেন যাতে আমি প্রশংসা পাই আমার কাজটার জন্য। আমি ওঁকে বিশ্বাস করেছিলাম। সত্যি কথা বলতে, আমার ওঁর সঙ্গে কাজ করার লোভ ছিল। এই কাজটা করার বেশ কয়েক বছর পরে, আমরা ‘সাত খুন মাফ’ নামে আরও একটি সিনেমায় কাজ করি। কমিনে আমার কেরিয়ারের অন্যতম মোড় ঘোরানো একটা সিনেমা। বিশাল ভরদ্বাজের থেকে আমি অনেক কিছু শিখেছি।’

(Feed Source: abplive.com)