Fusion Tea: চায়ের পেয়ালায় হইস্কির স্বাদ! নেশা ছাড়াই মজবে মন! ফিউশন চায়ের স্বাদে মুগ্ধ রসিকজন

Fusion Tea: চায়ের পেয়ালায় হইস্কির স্বাদ! নেশা ছাড়াই মজবে মন! ফিউশন চায়ের স্বাদে মুগ্ধ রসিকজন

Fusion Tea:পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নীলপুর এলাকার ‘ক্যাডি টি-টাইম’,এখানেই প্রাচ্য ও পাশ্চাত্যের যুগলবন্দিতে তৈরি হচ্ছে নানা ফ্লেভারের চা।

চায়ের ছবি

বর্ধমান, সায়নী সরকার: ​বাঙালির জীবনে চা কেবল গরম পানীয় নয়, এটি যেন আবেগের আরেক নাম। সুখ-দুঃখ, প্রেম-আড্ডা কিংবা জরুরি আলোচনা,সবেতেই চা অপরিহার্য।এবার সেই চায়ের কাপেই মিলবে হুইস্কির স্বাদ!অনেক রকমেরই তো চা খেয়েছেন,তান্দুরি চা,মাটকা চা, স্পেশাল চা কিন্ত চায়ে চুমুক দিলেই যদি মেলে হুইস্কি স্বাদ, তবে কেমন হয়? বাঙালি প্রিয় পানীয় চায়ে এবার প্রাচ্য ও পাশ্চাত্যের যুগলবন্দি ঘটিয়ে তৈরি হচ্ছে ‘ফিউশন টি’।

পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নীলপুর এলাকার ‘ক্যাডি টি-টাইম’,এখানেই প্রাচ্য ও পাশ্চাত্যের যুগলবন্দিতে তৈরি হচ্ছে নানা ফ্লেভারের চা। ‘চকোলেট টি’, ‘হুইস্কি টি’, ‘বাটার স্কচ টি’ মত নানা ফ্লেভারের ‘ফিউশন টি’। এছাড়াও রয়েছে ফুল, ফল ও আয়ুর্বেদিক চা সব মিলিয়ে প্রায় ৩০ রকমের চা এখানে।শুধু বিভিন্ন রকমের চা-ই নয় এখানে আপনি জানতে পারবেন কোন চা খেলে শরীরের কোন উপকার হয়। দোকানের হোর্ডিং জুড়ে দেওয়া আছে তার লিস্ট।দোকান মালিক নীলমাধব রায় জানান, ‘‘আমরা বাড়িতে ৪-৫ রকমের চা বানিয়ে খাই। তখনই আমার মাথায় আসে যদি আরও অন্য কিছু চা বানানো যাই সেই থেকেই দোকান চালু করা।আর যাঁরা অ্যালকোহল খেতে চান না, কিন্তু অ্যালকোহল স্বাদ নিতে চান, তাঁদের জন্যই তৈরি হচ্ছে এই হুইস্কি ফ্লেভারের চা,যা নজর কেরেছে চা-প্রেমীদের।’’