
সিনেমায় শাহিদের চরিত্রের নাম উস্তারা এবং তৃপ্তির চরিত্রের নাম আফ্শান। তবে এই প্রথম নয়, এর আগে, ২০১৮ সালে বিশাল ভরদ্বাজ একটি সিনেমা তৈরি করতে গিয়েছিলেন। সেখানেও উস্তারা আর আফশান বলে ২টি চরিত্র ছিল। এই ছবিতে, উস্তারা নামের চরিত্রে অভিনয় করার কথা ছিল ইরফান খানের আর আফ্শান চরিত্রে অভিনয় করার কথা ছিল, দীপিকা পাড়ুকোনের। তবে সেই ছবিটি শেষমেষ তৈরি হয়নি। মাঝপথেই থেমে যায় সেই সিনেমার কাজ। এই তথ্য সামনে আসার পরে অনেকেই মনে করছেন, তাহলে কী ‘ও রোমিও’ ছবিতে আসলে অভিনয় করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের? তাঁকে বাদ দিয়ে কী নেওয়া হয়েছে তৃপ্তি দিমরিকে? সেই কথা অবশ্য এই সিনেমার নির্মাতাদের তরফ থেকে জানানো হয়নি।
২০১৮ সালে বিশাল ভরদ্বাজ একটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন যে, তাঁর আগের ছবিটি কেন শেষমেষ তৈরি হতে পারনি। তিনি লিখেছিলেন যে, সেই সময় দুই মুখ্য অভিনেতারই শরীর ভাল ছিল না। ইরফান খানের জন্ডিস হয়েছিল এবং তাঁর সুস্থ হতে অনেকটা সময় লাগছিল। অন্যদিকে দীপিকা পাডুকোণেরও মারাত্মক ব্যাক পেনের সমস্যা ছিল। বিশাল তাঁর পোস্টে বলেছিলেন যে, দীপিকা সেই সময়ে শরীরের সঙ্গে কার্যত লড়াই করছিলেন। পদ্মাপতের সময়ে তাঁর পিঠে যে আঘাত ছিল, সেটা ফের সমস্যা তৈরি করে। চিকিৎসকেরা তাঁকে বিশ্রাম নিতে বলেছিলেন।
(Feed Source: abplive.com)
