বড় পদক্ষেপের পথে ট্রাম্প প্রশাসন, ৭৫টি দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত রাখবে আমেরিকা

বড় পদক্ষেপের পথে ট্রাম্প প্রশাসন, ৭৫টি দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত রাখবে আমেরিকা
ওয়াশিংটন ডিসি : ভিসা নিয়ে ফের বড় পদক্ষেপের পথে আমেরিকা। বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত রাখবে স্টেট ডিপার্টমেন্ট। এমনই সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই ৭৫টি দেশের তালিকায় রয়েছে পাকিস্তান, বাংলাদেশ, রাশিয়া ও ইরানের মতো দেশ। যেসব দেশের অভিবাসী “আমেরিকার জনগণের কাছ থেকে অগ্রহণযোগ্য হারে কল্যাণ গ্রহণ করছে”, সেইসব দেশের নাগরিকদের ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া স্থগিত রাখা হবে। স্টেট ডিপার্টমেন্ট এক সোশাল মিডিয়া পোস্টে লিখেছে, ‘নতুন অভিবাসীরা আমেরিকার জনগণের কাছ থেকে সম্পদ বের করে নিচ্ছে না, এই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে।’ এই মর্মে ৭৫টি দেশের তালিকা আমেরিকার সরকার এখনও জনসমক্ষে নিয়ে না এলেও, ফক্স নিউজের একটি রিপোর্ট সম্ভাব্য দেশগুলির তালিকা প্রকাশ করেছে।

(Feed Source: abplive.com)