
মুম্বই: পুরুষদের ক্রিকেটে আইসিসি ওয়ান ডে (ICC ODI Ranking) ফর্ম্য়াটে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ২০২১ সালের জুলাই মাসের পর প্রথমবার এই ফর্ম্য়াটে ব্যাটারদের ক্রমতালিকায় এক নম্বরে উঠে এসেছেন। কিন্তু ঠিক কতদিন এই এক নম্বর স্থান ধরে রাখতে পারবেন কোহলি, তা এখনও নিশ্চিত নয়। ভারতের বিরুদ্ধে নিউজিল্য়ান্ডের তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজে দ্বিতীয় ম্য়াচে শতরান হাঁকিয়েছিলেন ড্যারিল মিচেল। তিনিই এই মুহূর্তে ক্রমতািকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। কিন্তু দ্রুত বিরাটকে টেক্কা দিয়ে শীর্ষে উঠে আসতে পারেন মিচেল।
বঢোদরায় বিরাটের ব্যাট থেকে এসেছিল ৯৩ রান। যা তাঁকে ক্রমতালিকায় শীর্ষে উঠে এসেছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে ২৩ রানের ইনিংস খেলেন। বিরাটের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ৭৮৫ রেটিং পয়েন্ট। অন্য়দিকে ড্যারেল মিচেল প্রথম ম্য়াচে ভারতের বিরুদ্ধে ৮৪ রান করেছিলেন। অন্য়দিকে দ্বিতীয় ম্য়াচে ১১৫ বলে অপরাজিত ১৩১ রানের ইনিংস খেলেন কিউয়ি ব্যাটার। তাঁর ঝুলিতে রয়েছে এই মুহূর্তে ৭৮৪ রেটিং পয়েন্ট। মাত্র এক পয়েন্টের ব্যবধান রয়েছে দুজনের মধ্যে।
সিরিজ এই মুহূর্তে ১-১
সিরিজ এই মুহূর্তে ১-১। বঢোদরায় যদি ভারত জয় ছিনিয়ে থাকে। তাহলে রাজকোটে জয় ছিনিয়ে নিয়েছিল নিউজিল্য়ান্ড শিবির। ড্যারেল মিচেল যদি তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্য়াচে বড় ইনিংস খেলেন, তাহলে কিন্তু কোহলিকে টেক্কা দিয়ে শীর্ষে চলে যাবেন মিচেল কেরিয়ারে প্রথমবারের জন্য। আবার যদি বিরাট আরও একটি শতরান হাঁকিয়ে ফেলেন শেষ ওয়ান ডে-তে, তাহলে তাঁর সামনেও সুযোগ থাকছে ক্রমতালিকায় আরও কিছুদিন শীর্ষস্থান ধরে রাখার।
প্রথম ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল কিউয়িদের বিরুদ্ধে। কিন্তু দ্বিতীয় ম্য়াচে হারতে হয় টিম ইন্ডিয়াকে। প্রথমে ব্যাট করতে নেমে ২৮৪ রান বোর্ডে তোলে ভারত। কে এল রাহুল অপরাজিত শতরান হাকিয়েছিলেন। বিরাট কোহলি ও রোহিত শর্মা বড় রান করতে পারেননি।
রান তাড়া করতে নেমে ডেভন কনওয় ১৬ রান করে আউট হন। তাঁকে বোল্ড করেন হর্ষিত। অপর ওপেনার হেনরি নিকোলসকে ১০ রানে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণ। ৫০ রানের আগেই দুই উইকেট হারিয়ে ফেলে নিউজ়িল্যান্ড। উইল ইয়ং ও ড্যারিল মিচেল প্রথমে পার্টনারশিপ গড়ে তোলেন। এরপর গ্লেন ফিলিপস এসে মিচেলের সঙ্গে জুটি বাঁধেন।
(Feed Source: abplive.com)
