জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টি-২০ বিশ্বকাপের আগে দুরন্ত ছন্দে টিম ইন্ডিয়া। দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পকেটে পুরে ফেললেন সূর্যকুমাররা। পরপর তিনটে ম্য়াচে জিতল ভারত।
এদিন ফের টসে জেতেন সূর্যকুমার। প্রথমে নিউজিল্যান্ডকেই ব্যাট করতে পাঠান তিনি। এই ম্যাচে দলে ফেরেন জশপ্রীত বুমরাহ এবং রবি বিষ্ণোই। দু’জনে মিলে মোট ৫ উইকেট নেন তাঁরা। আঁটসাট বোলিং সামলে বেকায়দায় পড়ে যায় কিউয়িরা। দ্রুত ৩ উইকেট পড়ে যায়। সেথান থেকে ইনিংসের হাল ধরেন গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান। কিন্তু তাতেও অবশ্য বিশেষ লাভ হয়নি। কোনওরকমে দেড়শো পেরয় নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টিতে টার্গেট মোটে ১৫৪। প্রথম বলেই সঞ্জু স্যামসন আউট হয়ে গেলেও, ভারত চাপে পড়েনি। বরং রুদ্রমূর্তিতে ধারণ করেন অভিষেক। উলটো দিকে তখন ঈশান কিষান। পরপ ২ ওভার বাউন্ডারি মারেন তিনি। ২৮ রানে আউট হন ঈশান। এরপর নামে অধিনায়ক সূর্য়কুমার। তাঁকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সেরে ফেলেন অভিষেক। হাফ সেঞ্চুরি করেন সূর্য। মাত্র ২০ বলে ৬৮ রানের মারকাটারি ইনিংস খেলেন অভিষেক।
(Feed Source: zeenews.com)
