Ind vs NZ T20 Series: এখনও বাকি ২ ম্যাচ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টি-২০ বিশ্বকাপের আগে দুরন্ত ছন্দে টিম ইন্ডিয়া। দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পকেটে পুরে ফেললেন সূর্যকুমাররা। পরপর তিনটে ম্য়াচে জিতল ভারত। এদিন ফের টসে জেতেন সূর্যকুমার। প্রথমে নিউজিল্যান্ডকেই ব্যাট করতে পাঠান তিনি। এই ম্যাচে দলে ফেরেন জশপ্রীত বুমরাহ এবং রবি বিষ্ণোই। দু’জনে মিলে মোট ৫ উইকেট নেন তাঁরা। আঁটসাট বোলিং সামলে বেকায়দায় পড়ে যায় কিউয়িরা। দ্রুত ৩ উইকেট পড়ে যায়। সেথান থেকে ইনিংসের হাল ধরেন গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান। কিন্তু তাতেও…
