
জানা গিয়েছে, ‘ব্যাটেল অফ গালওয়ান’ ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। তবে শোনা যাচ্ছে, এখনও সিনেমার শুটিং শেষ হয়নি। ফের শ্যুটিং করতে হবে ছবিটির জন্য, যাতে সময় লাগবে বেশ কিছুটা বেশি। সোমবার, ৯ ফেব্রুয়ারি থেকে এক সপ্তাহের শ্যুটিং শিডিউল রয়েছে। জানা যাচ্ছে, এই শ্যুটিং মুম্বইয়ের গোল্ডেন টোব্যাকো ফ্যাক্টরিতে হবে। এই শ্যুটিং শিডিউল শেষ হওয়ার পরে, ফেব্রুয়ারির শেষে আরও কিছুদিন শ্যুটিং করার কথা ছবিটির জন্য।’
আরও জানা গিয়েছে, পরিচালক অপূর্ব লাখিয়া নতুন করে শ্যুটিং করা অংশের সম্পাদনাও শুরু করবেন। শুধু তাই নয়, নিয়ম অনুযায়ী, ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবিতে প্রতিরক্ষা মন্ত্রককেও দেখানো হবে। সেই কারণেই এই পুরো কাজটির জন্য সময় লাগতে পারে। এই দুটি কারণে নির্মাতারা মনে করছেন, তাঁরা ১৭ এপ্রিল ছবিটিকে প্রেক্ষাগৃহে নিয়ে আসতে পারবেন না। সলমন খান চান, এই ধরনের বিশেষ, দেশপ্রেমপূর্ণ ছবিকে ভাল ভাবে দর্শকদের সামনে নিয়ে আসা হোক। সেই কারণে তিনি তাঁর গোটা টিমকে বলেছেন, এই সিনেমা নিয়ে তাড়াহুড়ো না করতে। সলমন খান জানিয়েছেন, ছবিটি য়েন দর্শকদের মন ছুঁতে পারে, সেটা নিশ্চিত করতে হবে।
জানা গিয়েছে, এই সমস্ত কারণেই, সলমন খান এবং অপূর্ব লাখিয়া ছবিটি পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন। তবে তাঁদের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। তবে সলমন খান কী কী চাইছিলেন, সেটা সত্যিই আগে থেকে বলা যায় না। হয়তো এক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি ছবিটিকে ১৭ এপ্রিলই দর্শকদের সামনে আনবেন। প্রসঙ্গত, এই সিনেমার শ্যুটিং করার সময় ও কড়া নিরাপত্তায় ছিলেন সলমন খান। তাঁর বাড়িতে গুলি চলার পর থেকেই সলমনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাঁর শ্যুটিং সেটেও রাখা হয়েছিল কড়া নিরাপত্তা। এরপরে মুম্বইতেও তিনি যখন শ্যুটিং করবেন, তখনও তিনি কড়া নিরাপত্তাতেই থাকবেন। তাঁর সেটে আধার কার্ড ছাড়া কোনও ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া হয় না। তাঁকে চতুর্থ স্তরীয় নিরাপত্তা বলয় ঘিরে রাখে সবসময়। সিনেমার প্রচারের সময় ও কড়া নিরাপত্তা বলয় বজায় রাখা হয়।
(Feed Source: abplive.com)
