
জেলমুক্তির পর, তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘তিনি সারাদেশের থেকে সমর্থন পেয়েছেন। বাচ্চা থেকে বয়স্ক, প্রত্যেকেই তাঁকে ভালবাসে। রাজপালের সংযোজন, তিনি ইন্ডাস্ট্রিতে প্রায় ৩ দশক ধরে কাজ করেছেন। ২০০ এরও বেশি ছবিতে কাজ করেছেন। এটা হয়তো সম্ভব হয়েছে, মানুষের ভালবাসার জন্যই।’এরপরে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, কোনও আইনি তথ্যের প্রয়োজন হলে, তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলতে অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন খুব শীঘ্রই তিনি ইন্ড্রাস্টিতে ৩০ বছর পূর্ণ করবেন। দেশের প্রত্যেকটা শিশু আমার সঙ্গে আছেন বলেই আমি ২০০ থেকে ২৫০ টি ছবি শেষ করতে পেরেছি। ২০১২-১৩ সালে এই সফর শুরু হয়েছিল, চলতি বছরে এসে প্রায় ২৫০ ছবির অংশ হয়েছি। দেশের প্রতিটি নাগরিক আমার সাথে আগেও ছিল এবং থাকবে।
তিনি আরও বলেন, আগেও আদালতের নির্দেশ মেনে হাজিরা দিয়েছেন, ভবিষ্যতেও আদালতের নির্দেশকেই সম্মান জানাবেন। উল্লেখ্য দিল্লি হাইকোর্ট রাজপাল যাদবকে ১৮ মার্চ পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন দিয়েছে। শাহজাহানপুরে তার ভাগ্নির বিয়েতে যোগদানের তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত।
(Feed Source: abplive.com)
