
কলকাতা: সদ্যই ৯ কোটি টাকা চেক বাউন্স মামলায় সদ্যই জামিন পেয়েছেন অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। অভিনেতার বাড়িতে বিয়ে রয়েছে, সেই কারণেই জেলে জামিনের আবেদন করেছিলেন তিনি। সেই কারণেই অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন অভিনেতা। তবে এবার, অভিনেতার আইনজীবী বিস্ফোরক দাবি করলেন রাজপাল যাদবের মামলা নিয়ে। অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি সিনেমা করার জন্য নাকি টাকা ধার নিয়েছিলেন এক ব্যবসায়ীর থেকে। সেই সিনেমা তৈরি হয়ে, মুক্তি পেয়ে যাওয়ার পরেও রাজপাল যাদব নাকি ওই ব্যবসায়ীকে টাকা ফেরত দেননি। আর সেই কারণেই, তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন অভিনেতা।
এই মামলায় এবার রাজপাল যাদবের আইনজীবী জানালেন, এই মামলার সঙ্গে যোগ রয়েছে স্বয়ং অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)! আইনজীবী জানান, ২০১২ সালে ‘আতা পতা লাপাতা’ বলে একটি সিনেমা তৈরি করেছিলেন রাজপাল যাদব। সেই ছবি বানানোর জন্যই টাকা ধার নিয়েছিলেন রাজপাল যাদব। সেই সিনেমা তৈরি হয়ে যাওয়ার পরেও রাজপাল যাদব সেই টাকা ফেরত দিতে পারেননি, তবে চালিয়ে যাচ্ছিলেন সিনেমা প্রচারের কাজ। সেই সময়েই, সিনেমার মিউজিক লঞ্চে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন।
রাজপাল যাদবের আইনজীবী জানান, অমিতাভ বচ্চন আসছেন শুনে, টাকা ধার দেওয়া ওই ব্যবসায়ী চেয়েছিলেন, ‘বিগ বি’-র সঙ্গে মঞ্চ ভাগ করতে। চেয়েছিলেন অমিতাভ বচ্চনের সঙ্গে ছবি তুলতে, কথা বলতে। কিন্তু এই অনুষ্ঠানে আসার জন্য কোনও পারিশ্রমিক নেননি অমিতাভ বচ্চন। সেই কারণেই রাজপাল যাদবের পক্ষ থেকে ওই ব্যবসায়ীকে মঞ্চে ওঠার অনুমতি দেওয়া হননি। এতে রুষ্ঠ হন ওই ব্যবসায়ী। আদালতে যান তিনি। আবেদন জানান, যাতে বকেয় টাকা ফেরত না দেওয়া অবধি আটকে দেওয়া হয় রাজপাল যাদবের ছবি মুক্তি। তবে তা সফল হয়নি, ব্যবসায়ীর বাধার পরেও মুক্তি পায় সেই ছবিটি। তবে বক্সঅফিসে একেবারেই ভাল ফল করতে পারেনি এই ছবি।
ওই ব্যবসায়ীর মনে হয়েছিল, ছবির প্রচারে যদি অমিতাভ বচ্চনের মতো তারকাকে নিয়ে আসা যায়, তাহলে অবশ্যই হাতে পর্যাপ্ত পয়সা রয়েছে। শুধু শুধুই তাঁর টাকা আটকে রাখা হয়েছে। আদালতের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী। তবে সেই সময়ে রাজপাল যাদবের কাছে ফেরৎ দেওয়ার মতো অর্থ ছিল না। সেই কারণেই শেষমেষ জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন তিনি।
(Feed Source: abplive.com)
