হাসপাতালে অনুরাগ দোভাল, ইউটিউবার আর স্ত্রীকে সমস্ত সম্পত্তি থেকে ত্যাজ্য করল পরিবার

হাসপাতালে অনুরাগ দোভাল, ইউটিউবার আর স্ত্রীকে সমস্ত সম্পত্তি থেকে ত্যাজ্য করল পরিবার

কলকাতা: গুরুতর দুর্ঘটনা, হাসপাতালে রয়েছেন জনপ্রিয় ইউটিউবার অনুরাগ দোভাল (Anurag Dobhal)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি, শারীরিকভাবে সুস্থ হচ্ছেন ক্রমশ। তবে তাঁর মানসিক টানাপোড়েন যেন কমছেই না। তাঁর দুর্ঘটনা ঘটার পরে অনেকেই দাবি করেছিলেন, আসলে দুর্ঘটনা নয়, আত্মহত্যার চেষ্টা করেছিলেন অনুরাগ। নিজে গাড়ি চালাতে চালাতে, কার্যত ইচ্ছাকৃতই গাড়ির দুর্ঘটনা ঘটিয়েছিলেন। গুরুতর আহত হলেও মারা যাননি তিনি। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। বাড়িতে বিভিন্ন অশান্তির কথা এর আগেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও করে জানিয়েছিলেন অনুরাগ।

সোশ্যাল মিডিয়ায় ‘UK07 রাইডার’ নামেইই জনপ্রিয় অনুরাগ। কিছুদিন আগেই একটি ভিডিও শেয়ার করে জানিয়েছিলেন যে, ভিনধর্মে বিয়ে করার জন্য তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। বিয়ের ঠিক ৫ দিন আগে নাকি নেটপ্রভাবীর বাবা মা নাকি পিছিয়ে আসতে চান। তাঁরা বলেন, তাঁরা এই বিয়েতে রাজি নন। তিনি সেই লাইভে বলেছিলেন, তাঁর মৃত্যুর জন্য তাঁর বাবা, মা ও ভাই দায়ী থাকবেন। এরপরেই লাইভে এসে ওই দুর্ঘটনার কবলে পড়েন অনুরাগ। ওই লাইভটি শেষ হওয়ার আগে তিনি আত্মহত্যার কথাও বলেছিলেন।

আর এবার, যেন আরও কঠিন হল অনুরাগ দোভালের জীবন। জানা গিয়েছে, অনুরাগের বাবা তাঁকে আইনত ত্যাজ্য করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পেপার কার্টিং। সেখানে অনুরাগের বাবার বয়ানে বলা হয়েছে, তিনি তাঁর ছেলে ও পুত্রবধূ ঋতিকা চৌহান দোভালকে ত্যাজ্য করছেন। আরও লেখা রয়েছে, ‘আমার সমস্ত অস্থাবর সম্পত্তি থেকে অনুরাগ আর ঋতিকাকে বিতাড়িত করছি। ভবিষ্যতে ওঁদের কোনও কাজ এবং কোনওরকম লেনদেনের জন্য তাঁরা নিজেরাই দায়ী থাকবেন। আমার এবং আমার পরিবারের কোনও দায়বদ্ধতা থাকবে না।’ এর আগে লাইভে এসে অনুরাগ জানিয়েছিলেন, তিনি খুনের হুমকি পাচ্ছেন। তাঁকে মারবার চেষ্টাও করা হচ্ছে।

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক দাবি করেছেন অনুরাগের ভাই কালাম। তিনি বলেছেন, অনুরাগ নাকি স্ত্রী ঋতিকাকে মারধর করেন। তিনি আরও বলেন, লাইভে এসে অনুরাগ যা যা অভিযোগ করেছেন, সমস্তই ভুয়ো। আসলে অনুরাগই তাঁর স্ত্রী ঋতিকার সঙ্গে খারাপ ব্যবহার করতেন। ঋতিকাকে মারধর করতেন। সেই কারণেই স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। কালাম অনুরাগের তাঁর বন্ধুর সঙ্গে কথআ একটি হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আনেন। সেখানে অনুরাগ তাঁর বন্ধুকে লিখেছেন যে, তাঁর স্ত্রী তাঁর সঙ্গে মজা করছিলেন বলে তিনি তাঁকে মেরেছেন।

(Feed Source: abplive.com)