হাসপাতালে অনুরাগ দোভাল, ইউটিউবার আর স্ত্রীকে সমস্ত সম্পত্তি থেকে ত্যাজ্য করল পরিবার
কলকাতা: গুরুতর দুর্ঘটনা, হাসপাতালে রয়েছেন জনপ্রিয় ইউটিউবার অনুরাগ দোভাল (Anurag Dobhal)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি, শারীরিকভাবে সুস্থ হচ্ছেন ক্রমশ। তবে তাঁর মানসিক টানাপোড়েন যেন কমছেই না। তাঁর দুর্ঘটনা ঘটার পরে অনেকেই দাবি করেছিলেন, আসলে দুর্ঘটনা নয়, আত্মহত্যার চেষ্টা করেছিলেন অনুরাগ। নিজে গাড়ি চালাতে চালাতে, কার্যত ইচ্ছাকৃতই গাড়ির দুর্ঘটনা ঘটিয়েছিলেন। গুরুতর আহত হলেও মারা যাননি তিনি। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। বাড়িতে বিভিন্ন অশান্তির কথা এর আগেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও করে জানিয়েছিলেন অনুরাগ। সোশ্যাল মিডিয়ায় ‘UK07 রাইডার’ নামেইই জনপ্রিয় অনুরাগ।…

