
গ্যাসে রান্না খাবারের চাইতে খাদ্যগুণও থাকবে বেশি! কীভাবে তা সম্ভব হবে? রবিশঙ্কর প্রসঙ্গ তোলেন মিস্টার মহেশ নামে এক ব্যক্তির তৈরি একটি বিশেষ ধরনের স্টোভের, যা চালাতে এলপিজি-র বদলে স্রেফ জলের প্রয়োজন পড়বে।
রাজ্যে মিড ডে মিল, হাসপাতালে রোগীদের রান্নার মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে গ্যাস সরবরাহে টান পড়বে না। গৃহস্থের রান্নাঘরেও জোগান নিরবচ্ছিন্ন থাকবে। বৃহস্পতিবার আদর্শ কার্যপদ্ধতি (স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিয়োর বা এসওপি) প্রকাশ করে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যে এলপিজি সঙ্কটের থেকেও গ্রাহকদের মনে উদ্বেগ অনেক বেশি। তবে এসবের মধ্যেও এলপিজি নিয়ে আশঙ্কা চলছে ৷ পশ্চিম এশিয়ার যুদ্ধে ভারতজুড়েই এখন গ্যাস সিলিন্ডারের তীব্র সঙ্কট ৷ সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে রেস্তোরাঁগুলি ৷ এভাবে চলতে থাকলে কীভাবে গ্যাসের জোগান হবে, কেউই জানেন না ৷ অনেকেই মাইক্রোওয়েভ বা ইন্ডাকশানে রান্নার পরামর্শ দিচ্ছেন। অনেকে আবার এর মধ্যেই ফিরে যাচ্ছেন কাঠ বা মাটির উনুনে। এই আবহে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘আর্ট অফ লিভিং ফাউন্ডেশন’-এর নির্মাতা ও আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের একটি ভিডিও, যেখানে তিনি বলছেন, অন্য কোনও জ্বালানির প্রয়োজন নেই। কেবল আধ লিটার জলেই হবে গৃহস্থের ছয় মাসের রান্না ৷
