ফেসবুকে আলাপ, রাত ১১টায় মেসেজ, ক্রিকেটীয় সফরের মতোই রোমাঞ্চকর সঞ্জুর প্রেমকাহিনি

ফেসবুকে আলাপ, রাত ১১টায় মেসেজ, ক্রিকেটীয় সফরের মতোই রোমাঞ্চকর সঞ্জুর প্রেমকাহিনি

তিরুঅনন্তপুরম: আইসিসি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়া সঞ্জু স্যামসন এই মুহূর্তে খুব চর্চায় রয়েছেন । সঞ্জু এই টুর্নামেন্টে মাত্র ৫টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ৮০.২৫ এর দুর্দান্ত গড় এবং ১৯৯.৩৮-এর দুর্দান্ত স্ট্রাইক রেট-সহ মোট ৩২১ রান করেছেন । এই সময়ে স্যামসন ২৭টি চার এবং ২৪টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন । সঞ্জুর ব্যাটিংয়ের মতোই তাঁর প্রেম কাহিনিও অসাধারণ । তিনি রাত ১১টায় ফেসবুকের মাধ্যমে চারুলতাকে মেসেজ করেছিলেন । সেই আলাপ, প্রেম । যিনি বর্তমানে তাঁর স্ত্রী ।

সঞ্জুর প্রেম কাহিনি বেশ আকর্ষণীয়

ক্রিকেটের ময়দানে সঞ্জু স্যামসন তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে একটি বিশেষ পরিচিতি তৈরি করেছেন, তা তিনি ভারতের হয়ে খেলুন বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলুন । তবে, তাঁর ব্যক্তিগত জীবন, বিশেষ করে তাঁর প্রেম কাহিনিও তেমনই আকর্ষণীয় । কেরলে জন্ম নেওয়া সঞ্জু স্যামসন তাঁর স্ত্রী চারুলতা রমেশের সঙ্গে কলেজের দিনগুলিতে তিরুঅনন্তপুরমের মার ইভানিওস কলেজে দেখা করেছিলেন ।

স্যামসন রাত ১১টায় মেসেজ করেছিলেন

শোনা যায়, চারুলতার সঙ্গে সঞ্জু স্যামসনের প্রথম কথোপকথন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে হয়েছিল । সঞ্জু তাঁকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, যা পরে চারুলতা গ্রহণ করেছিলেন । স্যামসন প্রথম মেসেজটি ২২ অগাস্ট, ২০১৩ তারিখে রাত ১১টায় করেছিলেন । তিনি কথোপকথন শুরু করার জন্য ‘হাই’ লিখে পাঠিয়েছিলেন ।

ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে শুরু হয়েছিল সঞ্জু-চারুলতার সম্পর্ক

সঞ্জু স্যামসন এবং চারুলতা রমেশ উভয়ের সম্পর্ক ফেসবুকের মাধ্যমে শুরু হয়েছিল । এরপর তাঁদের মধ্যে ফেসবুকে কথা শুরু হয়, যা দ্রুত গভীর বন্ধুত্বে পরিণত হয় । সঞ্জু এবং চারুলতা পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন ।

এরপর ২০১৮ সালে তাঁরা তাঁদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন । তাঁরা ২২ ডিসেম্বর ২০১৮ তারিখে কেরলের কোভালামে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । টি-২০ বিশ্বকাপের ফাইালের দিন মাঠেও হাজির ছিলেন সঞ্জুর স্ত্রী ।

(Feed Source: abplive.com)