Eid Dates 2026: ভারতে কবে খুশির ইদ? কবে দেখা যাবে ইদের চাঁদ? রাজ্যে ইদের ছুটি কবে? কবে পালিত হবে ইদ উল-ফিতর?

Eid Dates 2026: ভারতে কবে খুশির ইদ? কবে দেখা যাবে ইদের চাঁদ? রাজ্যে ইদের ছুটি কবে? কবে পালিত হবে ইদ উল-ফিতর?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পবিত্র রমজান মাসের (Holy Ramadan) পরে সারা পৃথিবী জুড়ে উৎসবের মেজাজ! সেই লগ্ন এল বলে। রমজান বা রামাদান হল মুসলিমদের পবিত্রতম মাস (Ramadan holiest and most blessed month)। রমজান হল ধৈর্য, উপবাস, উদযাপনের মাস (time of patience fasting celebration)। ইসলামীয় চান্দ্র মাসের নবম মাস এই রমজান মাস (Islamic lunar calendar)। এখন সবচেয়ে বড় প্রশ্ন, রমজানশেষে কবে ইদ (When is Eid?) কবে দেখা যাবে রমজানের চাঁদ? ১৯ না ২০ মার্চ? পবিত্র রমজান মাসের শেষে কবে খুশির ইদ, কবে ইদ উল-ফিতর (Eid ul Fitr 2026)?

পবিত্র রোজা-অন্তে

মুসলিমদের কাছে বছরের সবচেয়ে পবিত্র সময় এই রমজান মাস। এই সময়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন, অর্থাৎ, উপবাস করেন ধর্মপ্রাণ মুসলিমরা। এই রমজান মাসের শেষ দিনে পালিত হয় তাঁদের সবচেয়ে বড় উৎসব ইদ-উল ফিতর। এই বছর ভারতে রমজান মাস শুরু হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সেই হিসেবে ২৯টি রোজার পরে ইদ। খুশির ইদ। আনন্দের ইদ। উদযাপনের ইদ।

শাওয়াল মাসের প্রথম দিন

এটা প্রতিবারই ঘটে। প্রতি বছরই ইদের তারিখ নিয়ে সাধারণ মানুষের মনে একটা সংশয় তৈরি হয়। কারণ ইদ পালনের জন্য ইদের চাঁদ দেখতে পাওয়াটা জরুরি। রমজান মাসের পরে শুরু হয় শাওয়াল মাস। আর এই শাওয়াল মাসের প্রথম দিনেই পালিত হয় ইদ-উল ফিতর। কখনও ২৯ দিনের রোজার পর ইদের চাঁদ ওঠে, কখনও আবার ৩০ দিন রোজা রাখার পরেও ইদের চাঁদ দেখা যায়।

এ বছর কবে ইদ?

মনে করা হচ্ছে, এবছর আগামী ১৯ মার্চ ইদের চাঁদ দেখা যাবে। সেই হিসেবে, পরের দিন ২০ মার্চ শুক্রবার পালিত হবে ইদ। আর চাঁদ যদি ২০ মার্চে দেখা যায়, তাহলে ইদ পালিত হবে ২১ মার্চ। ভারতে সাধারণত সৌদি আরবের এক দিন পরে ইদ পালন হয়ে থাকে। কারণ সাধারণত সৌদির এক দিন পরে ভারতে ইদের চাঁদ দেখা যায়।

উপবাস-উৎসব

ইসলামি ক্যালেন্ডারের ১২ মাসের মধ্যে রমজান মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র মাস। মাসটি ধৈর্য, উপবাস, আত্মচিন্তার সময়। রমজান ইসলামি চান্দ্র ক্যালেন্ডারের নবম মাস। মাসটি মুসলিম সম্প্রদায়ের মানুষ বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করেন, রোজা রাখেন। ইসলামে প্রতিটি সক্ষম মুসলমানের জন্য রোজা রাখা নিয়ম। যদিও, রোজা মানে কিন্তু কেবল না-খেয়ে থাকা নয়; এটি নিজের ইচ্ছা (নফস) নিয়ন্ত্রণ, খারাপ অভ্যাস পরিত্যাগ, ধৈর্য ধরার মাস। মুসলমানরা অধীর আগ্রহে এই মাসের জন্য অপেক্ষা করেন। তবে তার আগে সবার চোখ থাকে রমজানের চাঁদের দিকে, যাকে ‘চাঁদ রাত’ বলা হয়। চাঁদ দেখা দিলে তবেই রমজান শুরু হয় এবং পরের দিন থেকে রোজা রাখা হয়।

রমজানের চাঁদ-রাত

২০২৬ সালে রমজানের চাঁদ রাত কবে ছিল? রমজানের চাঁদ দেখার পরেই রোজা রাখার প্রক্রিয়া শুরু হয়। এবার গত ১৯ ফেব্রুয়ারি চাঁদ দেখতে পাওয়া যায়। সাধারণত মক্কা বা সৌদি আরব-সংলগ্ন দেশগুলিতে প্রথমে চাঁদ দেখা যায়, তার ভিত্তিতেই রমজানের তারিখ নির্ধারিত হয়। যদি ভারতে সেদিন চাঁদ দেখা না যায়, তবে সৌদি আরবে চাঁদ দেখার পরের দিন ভারতে রমজান শুরু হয়। চাঁদ দেখার সঙ্গে সঙ্গেই সবাই একে অপরকে ‘চাঁদ রাত মোবারক’ বা ‘রমজান মোবারক’ জানিয়ে শুভেচ্ছা জানান। রমজান মাস সাধারণত ২৯ বা ৩০ দিন স্থায়ী হয়। এরপর ঈদ-উল ফিতর উদযাপিত হয়।

(Feed Source: zeenews.com)