শরীরচর্চার একঘেয়েমি কাটাতে বিপাশার ভরসা পিলেটস আর নাচ! চমক থাকে ডায়েটেও

শরীরচর্চার একঘেয়েমি কাটাতে বিপাশার ভরসা পিলেটস আর নাচ! চমক থাকে ডায়েটেও

বিপাশা ফিটনেস ফ্রিক, তা তো প্রত্যেকেরই জানা। তবে রোজ একঘেয়ে শরীরচর্চা করতে ভালবাসেন না বিপাশা।

বিপাশা বসু (Bipasha Basu), বয়স তাঁর কাছে সংখ্যামাত্র। এক সন্তান রয়েছে বিপাশার, ৫০ ছুঁই ছুঁই নায়িকার ফিটনেস এখনও নজরকাড়া। কিন্তু কোন ম্যাজিকে এখনও টান টান গড়ন ধরে রেখেছেন বিপাশা বসু? শুধুই কী শরীরচর্চা নাকি রয়েছে আরও কোনও ম্যাজিক?

বিপাশা ফিটনেস ফ্রিক, তা তো প্রত্যেকেরই জানা। তবে রোজ একঘেয়ে শরীরচর্চা করতে ভালবাসেন না বিপাশা। তিনি কার্ডিও, যোগা ও ওয়েট ট্রেনিং মিলিয়ে মিশিয়ে করতে ভালবাসেন।

বিপাশা একবার জানিয়েছিলেন, শরীরচর্চার একঘেয়েমি কাটাতে, বিপাশা ‘পিলেটস’ শুরু করেছেন। মাঝে মাঝে তিনি বেছে নেন নাচ বা সাঁতারের মতো মজাদার শরীরচর্চা ও!

‘পিলেটস’ হল এমন এক শরীরচর্চা, যাতে পুরো শরীরের মেদই কমে। নিয়মিত ‘পিলেটস’ করলে পেশীর শক্তি বাড়ে। মেরুদণ্ড নমনীয় হয়।

‘পিলেটস’ গোটা শরীরকেই নমনীয় করে। পাশাপাশি পিঠের ব্যথা কমাতেও এই শরীরচর্চা ভীষণ উপকারী।

ম্যাট ‘পিলেটস’ ও রিফর্মার ‘পিলেটস’, এই ২ প্রকার পিলেটস হয়। প্রথমটি করতে হয় শুরু শরীর ব্যবহার করে। দ্বিতীয় ধরণটির জন্য প্রয়োজন হয় কিছু বিশেষ যন্ত্রের।

খাওয়া দাওয়ার দিকেও ভীষণ নজর রাখেন বিপাশা। মাছ, মাংস ও ডিম.. এর মধ্যে যে কোনও একটি প্রোটিন পাতে অবশ্যই রাখেন বিপাশা। পাশাপাশি বিপাশা খেয়াল রাখে যাতে শরীর হাইড্রেটেড থাকে।

বিপাশা মনে করেন, শুধু শরীরের যত্ন বা খাবার দিকে খেয়াল রাখা নয়, মন ও শরীর ভাল রাখার জন্য ভীষণ জরুরি। বিপাশা বিশ্বাস করেন, মন ভাল থাকলে শরীর ও ভাল থাকবে। সেই কারণেই বিপাশা চেষ্টা করেন মানসিকভাবে হালকা থাকতে।

(Feed Source: abplive.com)