Sunidhi Chauhan at Kolkata: কলকাতায় সুনিধি চৌহানের শো হঠাৎ থেমে গেল…ভক্তরা কিছু বুঝে ওঠার আগে অঘটন ঘটল

Sunidhi Chauhan at Kolkata: কলকাতায় সুনিধি চৌহানের শো হঠাৎ থেমে গেল…ভক্তরা কিছু বুঝে ওঠার আগে অঘটন ঘটল

ভাইরাল হওয়া ক্লিপগুলোর মধ্যে একটিতে সুনিধিকে একটি প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হতে দেখা যায়। তিনি দর্শকদের জানান যে তার মাইকটি কাজ করছে না।

‘I Am Home India Tour 2025–26’-এ কলকাতার মঞ্চ তো কাঁপিয়ে দেন গায়িকা কিন্তু সেখানে হল যান্ত্রিক ট্রুটি৷ তাতে কিছুটা তার কাটল অনুষ্ঠানের৷

কলকাতা: শারীরিক কিছু সমস্যা ছিল তার ফলে কয়েক সপ্তাহ পিছিয়ে দিয়েছিলেন কলকাতার শো৷ ১৪ মার্চ হওয়ার কথা ছিল কলকাতায় সুনিধি চৌহানের কনসার্ট৷ তবে সেটা পিছিয়ে হল ২৫ মার্চ৷ কিন্তু সেখানেও কিছুটা ছন্দপতন হল৷ তীব্র গলার ব্যথার ফলে লখনউয়ে স্টেজে কেঁদে ফেলেছিলেন সুনিধি৷ সম্ভবত তাঁর এতদিনের কেরিয়ারে এমন কখনও হয়নি৷ গান গাইতে পারেননি তিনি, ভক্তদের জানিয়ে স্টেজেই কেঁদে ফেললেন অসংখ্য হিট গানের গায়িকা৷ কয়েকটা গান গাওয়ার পরেই বোঝা যায়, তাঁর কণ্ঠ স্বাভাবিক ছন্দে নেই। সেটা বুঝতে পেরে, গান থামিয়ে দেন সুনিধি৷ সেই লখনউয়ের ঘটনার পর তাঁর কলকাতার সফর পিছিয়ে দেয়৷ ‘I Am Home India Tour 2025–26’-এ কলকাতার মঞ্চ তো কাঁপিয়ে দেন গায়িকা কিন্তু সেখানে হল যান্ত্রিক ট্রুটি৷ তাতে কিছুটা তার কাটল অনুষ্ঠানের৷